Bangladesh · 2026-11-18 17:07:40

লিটনের বিশ্ব রেকর্ড

লিটনের বিশ্ব রেকর্ড
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে এই কীর্তি গড়েন তিনি।

রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে এই ইনিংসে লিটনের ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৮-এ। এর আগে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করেছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হন রিকেলটন। তার বিদায়ের মধ্য দিয়ে রাবাদার সঙ্গে ১১৭ রানের জুটিও ভেঙে যায়।

রিকেলটনকে স্টাম্পিং করার পরই এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লিটন। এবার রাবাদাকে স্টাম্পিং করে রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।

এর আগে টেস্ট ক্রিকেটে এক
ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভার দখলে।

Source - www.bd24live.com ↗