গুরু বাড়ি: ছেমা মাহফিলে ভক্তি, বিনয় ও শ্রমজীবী মানুষের অন্য জগৎ

সিরনি খাওয়ার পর এঁটো হাত মাথায় ও মুখে মুছে নিচ্ছেন ভক্তরা। রাত তখন গভীর। চারপাশে শীতের কুয়াশা। দরবারের ভেতরে সহস্রাধিক মানুষের সমাগম। কিছুক্ষণ আগেও তাঁরা মনোযোগ দিয়ে শুনেছেন ধর্মীয় বয়ান। এখন অপেক্ষা গানের আসরের। হারমোনিয়াম, তবলা, করতাল, ঢোল আর বাঁশির সুরে শুরু হবে ছেমা মাহফিল।
Source - www.risingbd.com ↗