আধা পাকা ঘর, আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র—সব পুড়ে গেছে। চারদিকে তখনো আগুন নেভানোর কাজ চলছে। এর মধ্যেই ভেসে আসছিল এক নারীর কান্নার শব্দ। পোড়া টিন ও কাঠ মাড়িয়ে সেদিকে যেতেই দেখা গেল, তরুণী মুক্তা আক্তার আহাজারি করছেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই তাঁর কান্না থামছিল না।
হাউমাউ করে কাঁদছেন মুক্তা। তিনি দাবি করেন, আগুনে তাঁর ও তাঁর মায়ের সারা জীবনের জমানো ১২ লাখ টাকার গয়না ও ৩ লক্ষাধিক নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদেরই একজন মুক্তা।
বস্তিটিতে মূলত নিম্ন আয়ের মানুষজন বাস করেন। এখানকার ঘরগুলো বেশির ভাগই টিনের ও আধা পাকা।
আগুনে ঘর পুড়ে ছাই, সরানো মালামালও চুরির অভিযোগ
সব হারিয়ে আহাজারি করছেন মুক্তা আক্তার । ১৮ নভেম্বরপ্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে। এরপর চারদিকে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বস্তির একটি অংশে ঘরগুলোতে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময়েয় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোড়া টিন, ছাই আর ধ্বংসস্তূপ। আগুনের ভয়াবহতা থামলেও থামেনি ক্ষতিগ্রস্ত মানুষের কান্না আর অনিশ্চয়তা।
মুক্তার আত্মীয় আন্না খানম প্রথম আলোকে বলে, মুক্তা ছোট একটি কসমেটিকসের দোকান করেন। এই দোকান থেকে যা আয় হয়, তাতে টেনেটুনে ওদের সংসার চলে। এরই মধ্যে খেয়ে না–খেয়ে টাকা জমিয়েছেন। মুক্তার মা দেশের বাইরে থেকে কাজ করে টাকা পাঠিয়েছেন। এসব টাকা, সোনা ও রুপার গয়না সব এক সঙ্গে ছিল। গতকাল মঙ্গলবারই সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো ব্যাংকে রেখে আসবেন। এরই মধ্যে সব শেষ হয়ে গেল। ওদের আর কিছুই রইল না।
মুক্তা প্রথম আলোকে বলেন, ‘আগুনের খবর পেয়ে এসে দেখি, পুরো ঘর পুড়ে যাচ্ছে। কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার মাকে কী জবাব দেব?’
বাক্রুদ্ধ রাহেলা খাতুন
চারদিকে হইচইয়ের মধ্যে বাক্রুদ্ধ দাঁড়িয়েছিলেন গৃহকর্মী রাহেলা খাতুন। এক কোণে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আনমনে তাকিয়ে ছিলেন। যেন ভাষা হারিয়ে ফেলেছেন। বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসা করার পর তিনি প্রথম আলোকে কষ্টের কথা বলা শুরু করলেন। রাহেলা বলেন, ময়মনসিংহের তারাকান্দায় ছিলেন তাঁরা। স্বামী সিঁড়ি থেকে পড়ে এক পা অকেজো হয়ে পড়ায় কাজ করতে পারেন না। তখন তাঁরা ঢাকায় চলে আসেন। এই বস্তিতে তিন হাজার টাকায় একটি রুমে ভাড়ায় থাকেন তাঁরা। তিনি মানুষের বাসায় কাজ করেন।
প্রতিদিনের মতো আজ সকালেও কাজে গিয়েছিলেন রাহেলা। এরই মধ্যে আগুনের খবর পেয়ে দৌড়ে আসেন। তিনি বলেন, ‘কিন্তু ততক্ষণে সব পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। একটা সুতাও অবশিষ্ট নেই। স্বামী ও ছেলেকে নিয়ে আজ কোথায় থাকব, কোথায় যাব? একটি টাকাও আমার হাতে নেই।’ আগুনের সময় রাহেলার স্বামী বাইরে ছিলেন আর ১৪ বছর বয়সী ছেলে পল্টনে কাজে গিয়েছিল।
‘শুধু প্রাণটা নিয়ে এসেছি’
রিকশাচালক কামাল মিয়া খালি গায়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, গভীর রাত পর্যন্ত রিকশা চালিয়ে ভোরে এসে ঘুমিয়েছিলেন। হঠাৎ হইচই শুনে ঘুম ভাঙে। তখন আগুন তাঁর পাশের ঘর পর্যন্ত চলে এসেছে। কোনোরকমে শুধু প্রাণটা নিয়ে দৌড়ে বের হতে পেরেছেন।
কামাল আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, অনেকেই টাকা, মোবাইলসহ প্রয়োজনীয় কিছু জিনিস বাঁচাতে পেরেছেন। কিন্তু তাঁর সব একেবারে পুড়ে গেছে। তিনি বলেন, ‘আমি দিন আনি দিন খাই। টাকা জমা রেখে মালিকের রিকশা চালাই। সেই টাকাও হাতে নাই। এখন পেটে ক্ষুধা নিয়ে কোথায় যাব? ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না।’
‘আগুনের চেয়ে ভয়ংকর চোর’
সাততলা বস্তির মাঝামাঝি অংশে আগুন লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। তখন বস্তিতে থাকা অন্যরা তাঁদের বাসা থেকে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে থাকেন। এরই মধ্যে চোর চক্রের তৎপরতা বাড়ে। তারা বিভিন্ন বাসা থেকে টাকা, মোবাইল এমনকি অনেকের গয়না চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গৃহকর্মী রাহেলা খাতুনসব পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। একটা সুতাও অবশিষ্ট নেই।ভুক্তভোগী মো. খালিদ প্রথম আলোকে অভিযোগ করে বলেন, ‘ঘটনার সময় আমি বাসায়ই ছিলাম। আগুন ছড়িয়ে পড়বে ভেবে মালামাল সরিয়ে নিতে থাকি। বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সড়কে রাখি। সেখান থেকে আমার সাড়ে চার হাজার টাকা, চুলাসহ বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। ওরা আগুনের চেয়ে ভয়ংকর।’
বস্তির অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বস্তিতে থাকা অন্যরা তাঁদের বাসা থেকে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। ১৮ নভেম্বরএই প্রতিবেদক ঘটনাস্থলে থাকাকালে অন্তত পাঁচজন চুরির অভিযোগ করেন। তাঁদের মধ্যে হাজেরা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমি বাসায় একা ছিলাম। ধোঁয়া ছড়িয়ে পড়ার সময়ই আমি মালপত্র বাইরে আনতে শুরু করি। প্রথমবার মালামাল এনে রেখি বাসায় ফিরে দেখি, চোর এসে সব তছনছ করে ফেলেছে। ওরা কি মানুষ? যেখানে আগুন নেভানোতে সহায়তা করার কথা, সেখানে উল্টো আমার ক্ষতি করে গেল।’
একপর্যায়ে সেখানে চুরি এড়াতে বাসিন্দাদের দল বেঁধে পাহাড়া দিতে দেখা যায়। তাঁরা বিভিন্ন গলির প্রবেশমুখে যাতায়াতকারীদের পরিচয় জেনে ভেতরে যেতে দিচ্ছিলেন। তাঁদের সহযোগিতা করছিলেন পুলিশ সদস্যরাও।
আগুনে নেভানোর কাজে যোগ দেন স্থানীয় লোকজনও। ১৮ নভেম্বরচুরির বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর আমাদের প্রথম লক্ষ্য ছিল কীভাবে দ্রুত আগুন নেভানো যায়। এই কাজে আমরা ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহায়তা করেছি, যার পরিপ্রেক্ষিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব দিয়ে কাজ করেছি। তবে এখনো কেউ আমাদের কাছে চুরির অভিযোগ করেনি।’
শতাধিক নিম্ন আয়ের মানুষের বসবাস
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ১০টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ডাম্পিং ও নির্বাপণ করতে সারা দিন লেগে যেতে পারে।
ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। ১৮ নভেম্বরলে. কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।
মাহমুদুল হাসান আরও বলেন, এখানে মূলত নিম্ন আয়ের মানুষজন বাস করেন। আগুনে তাঁদের টিনের ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণামতে, অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আগুন নেভানোর পর পুরো এলাকায় সার্চ (অনুসন্ধান) চালানো হবে। তখনই বিষয়টি বোঝা যাবে।

Source - www.prothomalo.com ↗