উসমান খাজার মতো ক্যামেরন ব্যাকক্রফটও বললেন একই কথা। বল টেম্পারিংয়ে নাম আসা এই ক্রিকেটার জানিয়েছেন, ঘটনাটি জানত পুরো অস্ট্রেলিয়া দল। এর আগে উসমান খাজা তাঁর আত্মজীবনী ‘সবর’ ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে পুরো দলের জড়িত থাকার কথা জানিয়েছিলেন। যা অস্বীকার করেছেন পেসার ও বর্তমান দলের অধিনায়ক প্যাট কামিন্স।
প্রায় চার হাজার শব্দের একটি নিবন্ধে কামিন্সের বক্তব্য তাঁকে ‘রাগান্বিত, বিশ্বাসঘাতকতার শিকার ও একাকীবোধ’ করিয়েছে বলে দাবি করেছেন ব্যানক্রফট। নিবন্ধটি প্রথমে প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ।
নিবন্ধে ব্যানক্রফট স্বীকার করেছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি। বল টেম্পারিং কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাঁদের জানাশোনার তথ্য তিনি গোপন করেছিলেন।
‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ব্যানক্রফট

ব্যানক্রফট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমাদের তিনজন—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমিই নই, পুরো দলই জানত।’
তদন্তের সময় সত্য গোপন করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ব্যানক্রফটের ভাষ্য, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমি পূর্ণাঙ্গ ও সত্যনিষ্ঠ বিবরণ দিইনি। স্যান্ডপেপার ব্যবহার কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাঁদের জানাশোনার গুরুত্বপূর্ণ তথ্য আমি গোপন করেছিলাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের স্বার্থ রক্ষা করতে এবং আশপাশের অন্যদের জড়িয়ে না ফেলতেই আমি এমনটা করেছিলাম।’
ব্যানক্রফটের নিবন্ধ প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, ২০১৮ সালের ঘটনার বিষয়ে দলের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ নিজের জানা তথ্য জানাতে পারবেন। এ জন্য একটি ফোরাম চালু করবে তারা। তবে পুরোনো তদন্ত নতুন করে শুরু করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন করে কোনো শাস্তিও দেওয়া হবে না।
পোর্ট এলিজাবেথে স্যান্ডপেপার ব্যবহারের সিদ্ধান্ত
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়েছিল পোর্ট এলিজাবেথে। ব্যানক্রফটের দাবি, ম্যাচের দ্বিতীয় দিনের চা-বিরতিতে ড্রেসিংরুমে বলের রিভার্স সুইং বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। আলোচনায় উপস্থিত ছিলেন বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেহম্যানও।
স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রাফটব্যানক্রফট লিখেছেন, ‘ম্যাচে নিজেদের অবস্থান ভালো করার লক্ষ্য নিয়ে ড্রেসিংরুমে সব খেলোয়াড় ও কোচ আলোচনা করছিলেন। কেউ কেউ বেশি মতামত দিচ্ছিলেন, তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট জেতার লক্ষ্য আমাদের সবারই ছিল। একপর্যায়ে আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি কাজটি করতে পারব কি না। আমি অস্বস্তিতে পড়ে যাই। জানতাম, কাজটি ভুল। স্যান্ডপেপার ব্যবহার ক্রিকেটের আইনের সীমা অতিক্রম করা নয়, এটি প্রতারণা।’
সেই আলোচনায় সাকার ও লেহম্যানের উপস্থিতির কথা উল্লেখ করে ব্যানক্রফট বলেন, ‘বোলিং কোচ ডেভিড সাকারকে ওই আলোচনায় দেখেছি। কোচ ড্যারেন লেহম্যানও সেখানে ছিলেন। অন্য খেলোয়াড়েরা আসা-যাওয়া করছিলেন। বলকে বাতাসে সুইং করানোর প্রয়োজনীয়তা নিয়ে সবাই খোলাখুলিই কথা বলছিলেন। বল স্বাভাবিকভাবে চকচকে করা কিংবা লালা ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতিতে কাজ হচ্ছিল না। আমরা চাপে ছিলাম। এমন পরিস্থিতিতেই ডেভিড ওয়ার্নার বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন।’
ব্যানক্রফটের এই বক্তব্যের সঙ্গে উসমান খাজার আত্মজীবনীতে প্রকাশিত ঘটনার বিবরণও মিলে যায়। খাজার বইয়ে বলা হয়েছে, ওয়ার্নার নিজের ওপর অতিরিক্ত নজরদারি থাকায় সরাসরি এই কাজ করতে চাননি।
ব্যানক্রফট আরও বলেন, ‘সেই সময় ড্রেসিংরুমে সবাই উপস্থিত ছিলেন না। তবে আলোচনা শুধু ডেভ ও আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না।’
ক্যামেরন ব্যানক্রফটব্যানক্রফটের দাবি, বলের অবস্থা বুঝতে তিনি নিয়মিত দলের পেসারদের সঙ্গে কথা বলতেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের কাছে জানতে চাইতেন, বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না। উইকেটের পেছনে থাকা তৎকালীন অধিনায়ক টিম পেইনের কাছ থেকেও মতামত নিতেন।
এ প্রসঙ্গে ব্যানক্রফট বলেন, ‘সেই সময় বলের আচরণ নিয়ে বোলারদের সঙ্গে নিয়মিত কথা বলতাম। এটা আমাকে করতেই হতো। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে কথা বলতাম, বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না, তা জানতে। উইকেটের পেছনে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা টিম পেইনের সঙ্গেও কথা বলতাম। বল কীভাবে ঘুরছে, তা দেখার সুযোগ ছিল তাঁর। আমি তাঁদের কাছ থেকে মতামত চাইতাম। বল নিয়ে আমার কাজ কতটা কার্যকর হচ্ছে, তা বোলার ও উইকেটকিপারের সঙ্গে কথা না বলে কীভাবে বুঝব?’

Source - www.prothomalo.com ↗