‘গোপালগঞ্জে ছাত্রশিবিরের বিশাল শোডাউন, মাঠে নেই বিএনপি-ছাত্রদল’—এমন ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনেও দাবি করা হয়, এটি গোপালগঞ্জে ছাত্রশিবিরের মিছিলের দৃশ্য।
যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি গোপালগঞ্জের নয়। এটি ১১ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের একটি মিছিলের। দিগন্ত টিভি নামের একটি পেজে প্রকাশিত ভিডিওটি বেলা ১টা পর্যন্ত ৭ লাখবার দেখা হয়েছে। এতে পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া পড়েছে ৩৫ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ৬ হাজারের বেশি। একই রকম দাবিতে ভিডিওটি ৫৩টির বেশি পেজ ও প্রোফাইল থেকেও ছড়ানো হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পেজে গত ১১ নভেম্বর একই মিছিলের ভিডিওটি পাওয়া যায়।
ছাত্রশিবিরের ঢাকা ও বরিশালের কর্মসূচিকে গোপালগঞ্জের ‘শোডাউন’ বলে প্রচার

লিংক: এখানে
এ ছাড়া একই মিছিলের ছবি পাওয়া যায় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পেজে। পোস্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, এটি ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ছবি।
লিংক: এখানে
প্রচারিত দাবির সপক্ষে সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ছাত্রশিবিরের মিছিল হওয়ার তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং ফরিদপুরে হামলায় কৃষক দল নেতার নিহত হওয়ার মতো ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। এসব ঘটনার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের খবরও প্রকাশিত হয়েছে।
গোপালগঞ্জের এসব ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে ফেসবুকে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
বরিশালের কর্মসূচিকে গোপালগঞ্জের নামে প্রচার
ফেসবুকে ছড়ানো আরেকটি ছবিতে ‘ছাত্রশিবির গোপালগঞ্জ জেলা’ লেখা ব্যানার নিয়ে একটি মিছিল দেখা যায়। ছবিটির ক্যাপশনেও দাবি করা হয়, এটি গোপালগঞ্জে ছাত্রশিবিরের বিশাল শোডাউনের দৃশ্য, যেখানে বিএনপি ও ছাত্রদলের উপস্থিতি নেই।
যাচাইয়ে দেখা যায়, গত বছরের শুরুর দিকে বরিশালে গণমিছিল করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখা। ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। ৩১ জানুয়ারি জুমার নামাজের পর নগরের গির্জা মহল্লা রোডের জামে কশাই মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়।
এ কর্মসূচি নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেসব প্রতিবেদনে প্রকাশিত মিছিলের ছবির সঙ্গে গোপালগঞ্জের দাবিতে ছড়ানো ছবির হুবহু মিল পাওয়া যায়। শুধু ব্যানারে পার্থক্য রয়েছে। মূল ছবির ব্যানারে লেখা ছিল, ‘গণমিছিল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর’। আর নতুন করে প্রচারিত ছবিতে মিছিলটির ব্যানারের লেখা বদলে ‘ছাত্রশিবির গোপালগঞ্জ জেলা’ করা হয়েছে।
কেরানীগঞ্জের শোভাযাত্রাকে গোপালগঞ্জের লংমার্চ দাবি
গোপালগঞ্জ ইস্যুতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে গাড়িবহর নিয়ে গোপালগঞ্জের পথে লংমার্চের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
যাচাইয়ে নিপুণ রায় চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওর মিল রয়েছে।
লিংক: এখানে
তবে ভিডিওটি গোপালগঞ্জে যাওয়ার কোনো লংমার্চের নয়; এটি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখায় আয়োজিত শোভাযাত্রা ও মহড়ার।
গোপালগঞ্জে সেনাবাহিনী, পুরোনো ছবি
এদিকে ‘গোপালগঞ্জে সেনাবাহিনী ঢুকছে!’—এমন দাবিতে একটি ছবিও ফেসবুকে ছড়ানো হয়েছে। ছবিতে সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানকে টুঙ্গিপাড়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি গত বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তার জন্য সেনাবাহিনী রাতভর থানার সামনে অবস্থান নিয়েছিল।
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে হত্যা, গুলিবিদ্ধসহ ৪৭টি অপপ্রচার শনাক্তবিএনপির এমপি ও নেতা-কর্মীদের পদত্যাগের দাবি
গতকাল সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে দাবি করা হয়, নোয়াখালী-৩ আসনের বিএনপির এমপি বরকতুল্লাহ বুলু পদত্যাগ করেছেন। আরেকটি পোস্টে দাবি করা হয়, ১২ ঘণ্টায় সারা দেশে বিএনপির তিনজন এমপিসহ ১ হাজার ১৭০ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
যাচাইয়ে দেখা যায়, সংসদ থেকে বরকতুল্লাহ বুলুর পদত্যাগের কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। একইভাবে সারা দেশে বিএনপির তিনজন এমপিসহ ১ হাজার ১৭০ জন নেতা-কর্মীর পদত্যাগের দাবির পক্ষেও কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে দলটির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ নভেম্বর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির ৩১ নেতা সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন।
তবে এই পদত্যাগের ঘটনা আলোচিত দাবিগুলোর সঙ্গে সম্পর্কিত নয়। লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তাঁরা পদত্যাগ করেন।

Source - www.prothomalo.com ↗