Bangladesh · 2026-11-18 18:47:20

হালুয়াঘাটে স্বাবলম্বী সিডস প্রকল্পের উদ্যোগে শিশু মেলা অনুষ্ঠিত

হালুয়াঘাটে স্বাবলম্বী সিডস প্রকল্পের উদ্যোগে শিশু মেলা অনুষ্ঠিত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের উদ্যোগে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে পূর্ব সমনিয়াপাড়া মো. আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। এতে হালুয়াঘাট উপজেলায় স্বাবলম্বী সিডস প্রকল্পের অধীনে পরিচালিত ৮টি প্রাক-প্রাথমিক ও শিশু যত্ন কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে।

মেলার কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশুদের হাতে তৈরি সৃজনশীল ও চারুশিল্পের সামগ্রী প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় শিশুরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন সৃজনশীল ও নান্দনিক সামগ্রী অতিথিদের সামনে প্রদর্শন করে। শিশুদের এমন সৃজনশীল কর্মকাণ্ড উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে পূর্ব সমনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস উমা সরকারের

সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাবলম্বী সিডস প্রকল্পের ব্যবস্থাপক মি. কর্নেলিউস দালবৎ, প্রোগ্রাম অফিসার (শিক্ষা) হাজং সুমন রায়, গাজিরভিটা ইউনিয়ন পরিষদের সচিব সুব্রত দাস, ইউপি সদস্য হনুফা আক্তার, সহকারী শিক্ষক সুমন চৌহান এবং সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আশিকুর রহমান।

Source - www.bd24live.com ↗