গত এক সপ্তাহে একের পর এক বড় প্রতিষ্ঠানের সেবায় বিভ্রাট বা আউটেজ প্রযুক্তি–দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। এই তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম আছে, তার প্রতিটিই আলাদা করে চমকে দেওয়ার মতো।
শুরুটা হয়েছিল ১২ নভেম্বর, মাইক্রোসফট ৩৬৫-এর সেবায় বিভ্রাট দিয়ে। পরদিন ১৩ নভেম্বর বিভ্রাটের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ১৬ নভেম্বর বিঘ্ন ঘটে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি ব্যাংকের অনলাইন সেবায়। জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা ও ওয়েলস ফার্গোর গ্রাহকেরা সেদিন সমস্যার কথা জানান। একই দিনে ইউনাইটেড এয়ারলাইনসের সেবায়ও বিভ্রাট দেখা দেয়।
.pa-outages-01 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-outages-01 iframe{height:746px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-outages-01 iframe{height:705px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-outages-01 iframe{height:684px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-outages-01 iframe{height:516px!important}}@media (min-width:768px){.pa-outages-01 iframe{height:499px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();১৭ নভেম্বর তালিকায় যুক্ত হয় আরও কয়েকটি নাম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), অ্যাপলের বিভিন্ন সেবা এবং ১৩ লাখ কোটি (১৩ ট্রিলিয়ন) ডলারের বেশি গ্রাহকের সম্পদ দেখভালকারী আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াব সেদিন বিভ্রাটের মুখে পড়ে। তবে শোয়াবের সমস্যা ছিল অল্প সময়ের, ওয়েবসাইট লোড হতে সমস্যা হচ্ছিল। একই দিনে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর জানায়, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে। প্রতিষ্ঠানটি ইউরোপে প্রাকৃতিক গ্যাসের অন্যতম বড় সরবরাহকারী।
মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু ইকুইনরেসাইবার হামলার কথা নিশ্চিত হওয়া গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের বিভ্রাট সাইবার হামলার কারণে হয়নি। তাহলে এত অল্প সময়ে এত বিভ্রাট কেন। প্রতিটি প্রতিষ্ঠান বিভ্রাটের কারণ আলাদাভাবে জানিয়েছে। তবে কারণগুলো পাশাপাশি রাখলে একটা মিল চোখে পড়ে। যুক্তরাষ্ট্রের ছয়টি বড় বিভ্রাটের চারটিই হয়েছে সিস্টেম আপডেট করা, রক্ষণাবেক্ষণ বা নতুন যন্ত্র বসানোর সময়।
মাইক্রোসফট-বিভ্রাট
মাইক্রোসফটের বিভ্রাট শুরু হয় বাংলাদেশ সময় ১২ নভেম্বর রাত ১১টা ৩২ মিনিটে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ২৪ ঘণ্টার বেশি সময় আউটলুক, টিমস ও ওয়ার্ড ৩৬৫ অনলাইন ব্যবহার করা যায়নি। মাইক্রোসফট তখন জানায়, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর কাজের সময় নতুন একটি কারিগরি ত্রুটি দেখা দেয়। কিছু সার্ভার স্বয়ংক্রিয় পরীক্ষায় পাস না করায় সেগুলোর চাপ গিয়ে পড়ে সচল সার্ভারগুলোর ওপর। চাপ সামলাতে না পেরে সেগুলোও একসময় সাড়া দেওয়া বন্ধ করে দেয়। ১৫ নভেম্বর গ্রাহকদের দেওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে মাইক্রোসফট বলেছে, মূল ত্রুটিটি ছিল জুলাইয়ে নেটওয়ার্ক গেটওয়ে সার্ভারের একটি আপডেটে। এত দিন তা ধরা পড়েনি। সঙ্গে যোগ হয়েছিল টিমসের বাড়তি চাপ ও সার্ভারের কম সক্ষমতা।
.pa-outages-02 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-outages-02 iframe{height:796px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-outages-02 iframe{height:774px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-outages-02 iframe{height:754px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-outages-02 iframe{height:512px!important}}@media (min-width:768px){.pa-outages-02 iframe{height:455px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();এক রাউটারের সমস্যায় যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ
১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত দেশটির কোনো বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়েনি। ২০০১ সালের নাইন ইলেভেন বা ১১ সেপ্টেম্বরের হামলার পর এটিই ছিল দেশজুড়ে সবচেয়ে দীর্ঘ সময় ফ্লাইট বন্ধ থাকার ঘটনা।
এফএএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আরকানসাসের এল ডোরাডোতে সংস্থাটির একটি রেডিও স্থাপনায় ঠিকাদার প্রতিষ্ঠান এল৩ হ্যারিস নতুন রাউটার বসাচ্ছিল। এ সময় এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্কে বিপুল তথ্য ঢুকতে থাকে, ফলে পুরোনো যন্ত্রপাতি অস্থিতিশীল হয়ে পড়ে। টেক্সাসের একটি রাডার স্থাপনাও এর সঙ্গে জড়িত ছিল। এই দুই জায়গার সংযোগ বন্ধ করার পর নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এই বিভ্রাটের কারণে সেদিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়। যদিও এফএএ বলেছে, সব ফ্লাইট বাতিলের সঙ্গে এ ঘটনার সরাসরি সংযোগ নেই। সংস্থাটি জানিয়েছে, সাইবার হামলার কোনো ইঙ্গিত তারা পায়নি। এ ঘটনার পর ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে ৫ হাজার কোটি ডলার চেয়েছে।
ব্যাংক, এয়ারলাইনস ও অ্যাপল
জেপি মরগান চেজ বলেছে, নিজেদের হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারত্রুটির (বাগ) কারণে লেনদেনে দেরি হয়েছে, এর সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির মুখপাত্রের ভাষ্যমতে, অন্য ব্যাংকের গ্রাহকেরা ভুগেছেন শুধু চেজের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে।
ইউনাইটেড এয়ারলাইনস তাদের সমস্যার পেছনের কারণ জানায়নি। তবে প্রতিষ্ঠানটি বলেছে, সাইবার নিরাপত্তাজনিত কোনো ঘটনার ইঙ্গিত নেই। যেদিন সমস্যা হয়েছিল, একই দিনে সমাধানও হয়েছে।
অ্যাপলের বিভ্রাটে আইক্লাউড, অ্যাপ স্টোর ও অ্যাপল ওয়ালেটসহ কয়েকটি সেবায় ঢুকতে পারেননি যুক্তরাষ্ট্র, ব্রাজিল, গ্রিস, লাটভিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে এ বিভ্রাট হয়েছিল।
এনএসএ: প্যাচের পর চালু হয়নি
১৭ নভেম্বর এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেয়, অচল হয়ে পড়ে সংস্থাটির কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা। এনএসএ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িক এ সমস্যা হয়। তবে গুরুত্বপূর্ণ কাজের সক্ষমতা পুরোপুরি সচল ছিল।
সেদিনই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, ত্রুটি শনাক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠান ‘প্যাচ’ দিচ্ছে, অর্থাৎ ত্রুটি সারানোর জন্য প্রয়োজনীয় আপডেট করছে। এ জন্য সিস্টেম বন্ধও রাখতে হচ্ছে। কিন্তু প্যাচ দেওয়ার পর কিছু সিস্টেম প্রত্যাশা অনুযায়ী আর চালু হচ্ছে না। এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কাজ হস্তান্তরও হচ্ছে না ঠিকভাবে। এনএসএতেও এটা ঘটেছে বলে জানান তিনি। ক্লেটন বলেন, এটিকে তাঁরা সমন্বিত সাইবার হামলা বা কোনো রাষ্ট্রের মদদে হামলার লক্ষণ বলে দেখছেন না। কোনো ত্রুটি সারাতে এই প্যাচ, ক্লেটন তাঁর নাম উল্লেখ করেননি। তবে গত মাসেই এমন একটি বড় ত্রুটি নিয়ে সবাইকে সতর্ক করেছিল এনএসএ নিজেই। সেটি পিএইচপির ত্রুটি।
পিএইচপির ত্রুটিতে ধাক্কা লেগেছে বাংলাদেশেও
পিএইচপি একটি প্রোগ্রামিং ভাষা। মূলত এর কাজ ওয়েবসাইটের সার্ভারে। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট এই ভাষার ওপর নির্ভরশীল। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পিএইচপিতে একটি গুরুতর ত্রুটি খুঁজে পান। এক দশকের বেশি সময় ধরে ত্রুটিটি কারও চোখে পড়েনি।
২১ অক্টোবর পিএইচপি ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে এ জন্য সতর্কবার্তা দেয় এনএসএ। সংস্থাটি জানায়, দ্রুত ত্রুটি সারাতে না পারলে আক্রান্ত সিস্টেম বন্ধ রাখতে হবে। কারণ, এই ত্রুটি দিয়ে হামলাকারীরা সরাসরি ডেটা বেসে পৌঁছাতে পারে। এরপর বিশ্বজুড়ে কয়েক শ ওয়েবসাইট বন্ধ রাখা হয়। এর ধাক্কা বাংলাদেশেও লেগেছিল। ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা দেয় সরকারের সাইবার নিরাপত্তা দল বিজিডি ই-গভ সার্ট। সেদিন নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখে বাংলাদেশ ব্যাংক। এ সময় সতর্কতা হিসেবে অগ্রণী, জনতা, আইএফআইসিসহ আরও কয়েকটি ব্যাংকও নিজেদের ওয়েবসাইট বন্ধ করে রাখে। বন্ধ হয়ে যায় ভূমি সেবার ই-নামজারির সাইটও, যা মাসে প্রায় তিন লাখ মানুষ ব্যবহার করেন।
সব কটির কারণ কি একই
এখনো কেউ বলছে না যে সব বিভ্রাটের কারণ এক। প্যাচ দেওয়ার সঙ্গে বিভ্রাটের সরাসরি সংযোগের কথা সরকারিভাবে বলা হয়েছে শুধু এনএসএর ক্ষেত্রে। মাইক্রোসফটের ভাষ্যমতে, তাদের এ ত্রুটি জুলাই মাসের, অর্থাৎ পিএইচপির ত্রুটি ধরা পড়ার অনেক আগের ঘটনা। এফএএর বিভ্রাট হয়েছে যন্ত্র বসানোর সময়, আর চেজ বলছে সফটওয়্যারের ত্রুটির কথা। এফএএর ঘটনার তদন্ত এখনো চলছে। মাইক্রোসফটের প্রতিবেদনও প্রাথমিক, সম্পূর্ণ প্রতিবেদন হয়তো কিছুদিন পরে পাওয়া যাবে।
অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাটইকুইনরের ঘটনা অবশ্য আলাদা। প্রতিষ্ঠানটি নিজেই জানিয়েছে, কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে। হামলা ঠেকাতে প্রয়োজনীয় লোকবল কাজে লাগানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হচ্ছে। তবে তথ্য চুরির কোনো ইঙ্গিত মেলেনি। তেল-গ্যাস উৎপাদনেও এর কোনো প্রভাব পড়েনি। হামলার পেছনে কারা দায়ী, সেটা অবশ্য তাদের বিবৃতি থেকে জানা যায়নি।
তবে এসব প্রতিষ্ঠানগুলোর নিজেদের আনুষ্ঠানিক বক্তব্য। ফলে এত ব্যাখ্যার পরও ফেসবুক ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক এসব বিভ্রাট নিয়ে মানুষের উদ্বেগ চোখে পড়ছে। এক্সের ডেভেলপার প্ল্যাটফর্মের সাবেক পণ্য ও রাজস্ব প্রধান ক্রিস পার্ক যেমন এক এক্স-পোস্টে জানিয়েছেন, ‘এগুলোকে এখন বেশ পরিকল্পিত ও সমন্বিত কাজ বলে মনে হচ্ছে। আমি এগুলোকে সাধারণ আপডেট বা কারিগরি ত্রুটি মনে করছি না।’ ফক্স নিউজের এক এক্স পোস্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, মার্কিনিরা উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ঘটনাগুলোর মধ্যে সংযোগের কোনো প্রমাণ নেই। নিউইয়র্ক টাইমসের সাইবার নিরাপত্তাবিষয়ক সাংবাদিক নিকোল পার্লরথ জানিয়েছেন, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে কি না, এ কথা জানতে চেয়ে তাঁকে শত শত মেসেজ পাঠানো হচ্ছে। তবে তিনি লিখেছেন, ‘যতটা শুনছি, এগুলো অগোছালো আপডেটের ফলাফল ছাড়া আর কিছু নয়।’
পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন

Source - www.prothomalo.com ↗