Bangladesh · 2026-11-18 19:25:26

জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম

জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম
রাজনৈতিক দল ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা বিতর্কের প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মেঘনা আলম। বিএনপিতে যোগ না দিয়ে জামায়াতে যোগ দিলে তাকে ঘিরে সমালোচনার ধরন ভিন্ন হতে পারত—এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিএনপি ও জামায়াতকে নিয়ে বিদ্রূপ করেন মেঘনা আলম। একই সঙ্গে তাকে ঘিরে অতীতে ছড়ানো বিভিন্ন গুজব, ভুয়া তথ্য ও ব্যক্তিগত জীবনকেন্দ্রিক বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’

তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’

মেঘনা আলমের পোস্টে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত ছবি এবং তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক উঠে এসেছে ব্যঙ্গাত্মক ভাষায়। বিশেষ করে রাজনৈতিক দলের পরিচয়ের ভিত্তিতে একজন ব্যক্তির কর্মকাণ্ডের মূল্যায়ন ও সামাজিক প্রতিক্রিয়ার ভিন্নতা নিয়ে তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। নিজের বক্তব্যে মেঘনা আলম মূলত তাকে নিয়ে ছড়ানো কথিত ভুয়া তথ্য এবং দ্বৈত মানদণ্ডের প্রতি বিদ্রূপ করেছেন।

Source - www.bd24live.com ↗