বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের নবম গ্রেডের পদের লিখিত পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও নির্দেশনাবলি প্রকাশ করেছে।
পদের নাম: নবম গ্রেডের টেকনিক্যাল পদ (ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল)
পরীক্ষার তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)
পরীক্ষার মানবণ্টন ও সময়: পরীক্ষার্থীদের মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে বাংলা–৪০, ইংরেজি–৪০, সাধারণ জ্ঞান–৪০ ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৮০ নম্বর থাকবে। পরীক্ষার মোট সময় চার ঘণ্টা।
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে প্রবেশপত্র সংগ্রহ
পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পুরোনো প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না।
পিএসসির অধীনে ৯ম গ্রেডে চাকরির লিখিত পরীক্ষার সূচি ও আসনবিন্যাস প্রকাশ

পরীক্ষার কেন্দ্রের নিয়মাবলি
পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসনে বসতে হবে। সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে মুঠোফোন, স্মার্ট ঘড়ি, অলংকার, ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবেশ্রুতলেখকের জন্য আবেদন
প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখকের প্রয়োজন, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিপিএসসি সচিবালয়ে আবেদন করতে হবে।

Source - www.prothomalo.com ↗