চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন কার্যক্রম নিয়ে মিথ্যা ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ রয়েছে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। পরিকল্পিত পোস্ট, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়া হতো।
এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন বাহিনীর ছয় সহযোগীকে গ্রেপ্তারের পর আজ বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এবং জেলার হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অপপ্রচারের নেটওয়ার্ক, অর্থায়ন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আবদুর শুক্কুর, পারভেজ মোশাররফ, মেহেদী হাসান, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন। পুলিশের ভাষ্য, তাঁরা র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।
পুলিশের তথ্য অনুযায়ী, আবদুর শুক্কুর ইয়াসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি কেনাবেচার ব্যবস্থাপনা ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মেহেদী হাসান ও সাকিবুল হাসান দুই ভাই। তাঁরা ইয়াসিনের বোনের ছেলে এবং ‘আলীনগর বহুমুখী সমবায় সমিতি’র ফেসবুক পেজের অ্যাডমিন। আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচার চালানোর কাজে তিনি যুক্ত ছিলেন। পারভেজ মোশাররফও ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ইয়াসিনের সহযোগী। তাঁদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া ‘আলীনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি, র্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা চালানোর তথ্য পাওয়া গেছে।
প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি
জঙ্গল সলিমপুর, এখনো ভয়পুলিশ সুপার আরও বলেন, এ ধরনের ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে। সেগুলো নিয়ে অনুসন্ধান চলছে। অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ছয়জনপুলিশ জানায়, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরির চেষ্টা করা হতো। উদ্ধার করা মুঠোফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এসব মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও আইডির নিয়ন্ত্রণ, যোগাযোগ, অর্থায়ন এবং প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
চলতি বছরের ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে প্রথমবারের মতো জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বিভিন্ন সময় অভিযান চালানোর চেষ্টা করেও এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি; বরং সেখানে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
চট্টগ্রামের যে এলাকা পাহারা দেয় সশস্ত্র সন্ত্রাসীরা, পুলিশ-প্রশাসন ঢুকলেই হামলাওই অভিযানের পর থেকে ইয়াসিনসহ তাঁর বাহিনীর সদস্যরা পলাতক। পরে জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়। বর্তমানে সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনা করছে সরকার।
চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকের একটি সড়ক পাহাড়ের ভেতরে চলে গেছে। সেই পথেই জঙ্গল সলিমপুরের শুরু। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এলাকাটিতে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে। আলীনগরও দীর্ঘদিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। যৌথ বাহিনীর অভিযানের পর ইয়াসিন ও তাঁর সহযোগীরা সেখান থেকে পালিয়ে যান।
শ্বাসরুদ্ধকর অভিযানের পর ‘ভয়ংকর’ জঙ্গল সলিমপুর এবার প্রশাসনের কবজায়

Source - www.prothomalo.com ↗