বাংলাদেশ ও পর্তুগালের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও মূল্যবোধের মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো গেলে একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে ইউরোপের দেশগুলোকে আরও বেশি জানার প্রয়োজন রয়েছে।
আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী দুয়ার্তে মারিয়া। তাঁদের স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের রাজপরিবারের এই সদস্যরা। এর অংশ হিসেবে তাঁরা আজ প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসেন।
রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

লন্ডন টি এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, এই সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের সিলেটের চাকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার উদ্যোগেও তাঁরা যুক্ত হয়েছেন।
প্রথম আলো কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতির মিল, অভিবাসন, চা–শিল্পের সম্ভাবনা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রহমান, পরিচালক আবদুল মোহাম্মদ সেলিম মুকিত, যুক্তরাজ্যের আইনজীবী ফারহান খান ফারানি, সাংবাদিক মোহাম্মদ তাহির চৌধুরী প্রমুখ। প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীরাও মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ রাজকন্যা
মতবিনিময় সভার শুরুতে বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ উৎসের বিভিন্ন শব্দের প্রসঙ্গ তুলে ধরেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বাংলা ভাষায় প্রতিদিন ব্যবহৃত অনেক শব্দের সঙ্গে পর্তুগিজ ভাষার মিল রয়েছে। উদাহরণ হিসেবে তিনি গির্জা, পাদরি, কামরা ও আলকাতরা শব্দগুলোর কথা উল্লেখ করেন।
এসব শব্দ শুনে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বলেন, ‘এটি সত্যিই অসাধারণ। দুই দেশের ভাষার মধ্যে এত মিল রয়েছে, সেটি জানতে পারা খুবই চমৎকার একটি অভিজ্ঞতা।’ ভাষার পাশাপাশি দুই দেশের খাদ্যাভ্যাস ও সামাজিকতার মধ্যেও মিল রয়েছে বলে মন্তব্য করেন রাজকন্যা।
মারিয়া ফ্রান্সিসকা বলেন, ‘আমরা পর্তুগিজরা বড় টেবিলে অনেক খাবার সাজিয়ে সবাই মিলে বসতে ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা খাবার খেতে খেতে গল্প করি, আড্ডা দিই। বাংলাদেশেও একই সংস্কৃতি দেখতে পাচ্ছি। গত রাতে নৈশভোজে বসে আমার মনে হচ্ছিল, যেন পর্তুগালের কোনো নৈশভোজেই বসেছি।’
প্রথম আলো কার্যালয়ে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক মতিউর রহমানবাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে মারিয়া ফ্রান্সিসকা বলেন, ‘বাংলাদেশে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার মানুষকে। তাঁদের আন্তরিকতা ও আতিথেয়তা সত্যিই অসাধারণ।’
মারিয়া ফ্রান্সিসকা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত যোগ্য ও দক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশেষ করে পর্তুগালসহ ইউরোপের অনেক দেশে তাঁদের সেই যোগ্যতার যথাযথ স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষের প্রকৃত মূল্য, তাঁদের সংস্কৃতি ও সম্ভাবনা সম্পর্কে বিশ্বের আরও বেশি মানুষের জানা প্রয়োজন।’
পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সেখানে বাংলাদেশিদের জীবনযাপন ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।
এ বিষয়ে মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বাংলাদেশিদের সম্পর্কে কখনো কখনো নেতিবাচক ধারণা তৈরি করা হয়। অথচ বাংলাদেশিদের মধ্যে অনেক পরিশ্রমী ও দক্ষ মানুষ রয়েছেন। তাঁদের সংস্কৃতিও অত্যন্ত সমৃদ্ধ।
এ সময় রাজকন্যার স্বামী দুয়ার্তে মারিয়া বলেন, বাংলাদেশ ও পর্তুগালের মানুষের মধ্যে আরেকটি বড় মিল হলো, দুই দেশের মানুষই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। পর্তুগিজরা দীর্ঘদিন ধরে বিশ্বের নানা দেশে গিয়েছেন, বসতি গড়েছেন। বাংলাদেশিদের ক্ষেত্রেও একই বিষয় দেখা যায়।
পর্তুগিজদের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগের ইতিহাস অনেক পুরোনো। নিজের পর্তুগাল সফরের অভিজ্ঞতা তুলে ধরে মতিউর রহমান বলেন, ১৯৭৯ সালে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি দেশটির রাজধানী লিসবনে গিয়েছিলেন। সেখানে চার-পাঁচ দিন অবস্থানকালে পর্তুগালের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। তাঁদের মধ্যে ছিলেন পর্তুগিজ কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক আলভারো কুনহাল।
মতিউর রহমান বলেন, ১৯৭৪ সালে পর্তুগালে স্বৈরশাসনের পতন এবং অ্যাঙ্গোলা, মোজাম্বিক ও গিনি-বিসাউসহ আফ্রিকার বিভিন্ন দেশের স্বাধীনতা অর্জনের ঘটনাগুলো তাঁরা গভীর আগ্রহের সঙ্গে অনুসরণ করেছিলেন।
প্রথম আলো কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া এবং লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিরাএ প্রসঙ্গে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বলেন, আফ্রিকার দেশগুলোর স্বাধীনতা অর্জন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তবে পর্তুগাল সেসব দেশকে শুধু ছেড়ে এসেছিল। স্বাধীনতার পর এসব দেশকে প্রয়োজনীয় অবকাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পর্তুগালের আরও বেশি সহযোগিতা করা উচিত ছিল।
মারিয়া ফ্রান্সিসকা আরও বলেন, ‘আমাদের স্বীকার করতে হবে, অতীতে অনেক অন্যায় ও অবিচার হয়েছে। তবে দীর্ঘদিনের সম্পর্কের ফলে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও তৈরি হয়েছিল। সেই ইতিহাসকে পুরোপুরি অস্বীকার করা যায় না।’
প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাপ্রথম আলোর সামাজিক উদ্যোগের প্রশংসা
মতবিনিময় সভায় প্রথম আলোর কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন প্রথম আলোর হেড অব মার্কেটিং আজওয়াজ খান। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জানান, ১৯৯৮ সালে প্রথম আলোর যাত্রা শুরু হয়। সংবাদ প্রকাশের পাশাপাশি শুরু থেকেই শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় পরিচালনা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া এবং নারীর প্রতি অ্যাসিড-সহিংসতা প্রতিরোধে দীর্ঘদিনের কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।
এসব উদ্যোগের প্রশংসা করে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বলেন, ‘বিগত বছরগুলোতে আপনারা অসাধারণ সব কাজ করেছেন। আপনারা যে স্বীকৃতি পেয়েছেন, তার যথার্থ দাবিদার। বিশেষ করে যাঁদের কথা সাধারণত শোনা যায় না, আপনারা তাঁদের কথা বলার সুযোগ করে দিচ্ছেন।’
প্রথম আলোর সামাজিক উদ্যোগগুলোর মধ্যে শিক্ষা কার্যক্রমের বিশেষ প্রশংসা করেন রাজকন্যা। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুরা যাতে নিজেদের পরিচিত পরিবেশের বাইরের পৃথিবী সম্পর্কে জানতে পারে এবং বড় স্বপ্ন দেখতে পারে, সে সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকার স্বামী দুয়ার্তে মারিয়াগণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা
মতবিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ও উর্দু টাইমসের সম্পাদক মোহাম্মদ তাহির চৌধুরী জানতে চান, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ও তথ্য জানার অধিকার নিয়ে প্রথম আলো কী ধরনের চাপের মুখোমুখি হচ্ছে।
জবাবে মতিউর রহমান বলেন, বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে প্রথম আলোকে নানা চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিগত ১৬ বছরের সরকারের সময়ও চাপ ছিল। পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে সামনের দিনগুলোতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে তিনি আশাবাদী।
সিলেটের চা নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ
বাংলাদেশে অবস্থানকালে রাজকন্যার শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকা ও চা-বাগান পরিদর্শনের কর্মসূচি রয়েছে। তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’-এর প্রতি সমর্থন জানানো।
মতবিনিময়ে বাংলাদেশের চা–শিল্পের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বিশ্বজুড়ে দার্জিলিং ও সিলন চায়ের পরিচিতি থাকলেও বাংলাদেশের ভালো মানের চা এখনো সেভাবে আন্তর্জাতিক বাজারে পরিচিত হয়ে ওঠেনি।’ একই সঙ্গে চা-শ্রমিকদের জীবনযাত্রার দুরবস্থার কথা তুলে ধরে তাঁদের ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রহমান জানান, বাংলাদেশের সিলেটের চাকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে ‘সিলেট টি’ নামে একটি ব্র্যান্ড চালু করা হচ্ছে। এর সঙ্গে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
শেখ আলিউর রহমান আরও জানান, পর্তুগালে ইতিমধ্যে ‘সিলেট টি’ উপস্থাপন করা হয়েছে। বিশ্বের প্রায় ১৪ দেশ এই চা নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

Source - www.prothomalo.com ↗