Bangladesh · 2026-11-18 22:30:45

প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা

প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা
পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আসেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী দুয়ার্তে মারিয়া এবং লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এক মতবিনিময় সভায় বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক, ভাষা, সংস্কৃতি, অভিবাসন, চা–শিল্পের সম্ভাবনা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় অতিথিদের প্রথম আলোর কার্যক্রম সম্পর্কে জানানো হয়। তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক উপহার দেওয়া হয়।
প্রথম আলো কার্যালয়ে আসেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা।
রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা প্রথম আলো কার্যালয়ে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পাশে রাজকন্যার স্বামী দুয়ার্তে মারিয়া।
প্রথম আলো কার্যালয়ে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক মতিউর রহমান।
মতবিনিময় সভায় অতিথিদের প্রথম আলোর কার্যক্রম সম্পর্কে জানানো হয়। এ সময় প্রথম আলো নিয়ে দুটি ভিডিও প্রতিবেদন দেখানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান।
প্রথম আলো কার্যালয়ে আলাপচারিতায় পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকার স্বামী দুয়ার্তে মারিয়া।
প্রথম আলো কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া এবং লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিরা।
রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকার হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশার প্রতিরূপ তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পাশে রাজকন্যার স্বামী দুয়ার্তে মারিয়া।
প্রথম আলো কার্যালয়ে উপহার হিসেবে পাওয়া একটি বই দেখছেন রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা ও তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে ‘সিলেট টি’-এর একটি প্যাকেট তুলে দেন লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিরা।

Source - www.prothomalo.com ↗