সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এল পুঁথির ছন্দে। কখনো কৃষি, কখনো সুন্দরবন, আবার কখনো মৎস্যসম্পদ ও প্রবাসীদের অবদানের কথা। ছন্দের তালে তালে দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পুঁথিপাঠের পাশাপাশি গান, নাচ, কবিতা আবৃত্তি ও সামাজিক সচেতনতামূলক নাটিকার মধ্য দিয়ে উদ্যাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৪ নভেম্বর বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির মিনি মার্কেটের পাশে বনবিবি রেস্তোরাঁর খোলা চত্বরে এ আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন। তিনি উপস্থিত অতিথি, বন্ধুসভার সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সম্পাদক সুলতান মাহমুদ রতন, ছড়াকার আহমেদ সাব্বির, সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা লেখক স ম তুহিন ও জাহিদা জাহান মৌ। তাঁরা প্রথম আলোর দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা এবং তরুণদের সৃজনশীলতা বিকাশে বন্ধুসভার ভূমিকা নিয়ে কথা বলেন।
পুঁথিপাঠ আর নাটিকায় সাতক্ষীরায় প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন

নাটিকা প্রদর্শনীসুলতান মাহমুদ রতন বলেন, সংবাদের পাশাপাশি বন্ধুসভা তরুণদের মানবিক করে গড়ে তোলা, সামাজিক কাজে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বই পড়া ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছড়াকার আহমেদ সাব্বির বলেন, প্রথম আলো সমাজ গঠন, শিক্ষার্থী ও তরুণদের মেধা বিকাশ এবং আলোকিত মানুষ তৈরিতে নানা ধরনের কাজ করছে। সাতক্ষীরার নতুন প্রজন্মের প্রতিভাবানদের এক জায়গায় একত্র করে তাঁদের উৎসাহিত করার এ উদ্যোগ প্রশংসনীয়।
বন্ধুসভার উপদেষ্টা লেখক স ম তুহিন প্রথম আলোর প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে বলেন, নানা আলোচনা ও মতপার্থক্য থাকলেও প্রথম আলোর প্রতি তাঁর ভালোবাসা অটুট। পত্রিকাটির পথচলা আরও দীর্ঘ হোক, এটাই তাঁর প্রত্যাশা।
প্রথম আলোর পাঠক ও শুভানুধ্যায়ীরাবক্তব্য পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমানের সঞ্চালনায় প্রথমেই বন্ধুসভার থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বন্ধু তনয়া মেধা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতা আবৃত্তি করেন আরণা জামান। সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তার পরিবেশন করেন একক সংগীত।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাতক্ষীরার ঐতিহ্য ও প্রথম আলোর পথচলার গল্প নিয়ে লেখা ব্যতিক্রমী পুঁথিপাঠ। পুঁথি পরিবেশন করেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহসভাপতি রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য হোসেন আলী, গোলাম হোসেনসহ অন্য বন্ধুরা। পুঁথির ছন্দে উঠে আসে সাতক্ষীরার কৃষি, মৎস্যসম্পদ, সুন্দরবন, লোকজ সংস্কৃতি, প্রবাসীদের অবদান এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের নানা চিত্র। ব্যতিক্রমী এ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এরপর মঞ্চস্থ হয় দুটি সামাজিক সচেতনতামূলক নাটিকা। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ নাটিকার মাধ্যমে সামাজিক নানা অসংগতি তুলে ধরেন বন্ধুরা। অন্য নাটিকায় বাল্যবিবাহের কুফল তুলে ধরে এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরাপরে বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবুর সংগীত পরিবেশনায় আবারও মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সাংস্কৃতিক পর্বের শেষ দিকে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্য মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথম আলোকে শুভেচ্ছা জানান সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আহসান রাজিবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা, সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
সমাপনী বক্তব্যে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘প্রথম আলোর ২৮ বছরের পথচলায় শুরু থেকে যাঁরা নিরলস পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পত্রিকাটিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং দেশের বাইরেও পরিচিতি এনে দিয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পাঠক সংগঠন হিসেবে বন্ধুসভা দেশে ও দেশের বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সেই মানবিক উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরাও। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে বন্ধুরা মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চার সুযোগ পাচ্ছেন।’
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗