ফরিদপুরের ভাঙ্গার কৃষক দলের নেতা রাজু মোল্লার মরদেহে ক্ষতচিহ্ন ছিল। তাঁর শরীরের কিছু অংশ ঝলসানো ছিল। তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল, নাকি গুলি করা হয়েছিল, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ‘রাজু কীভাবে মারা গেছেন, তা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। এটা অ্যাকসিডেন্ট, ককটেল নাকি গুলি, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে মৃতের শরীরের ঝলসে যাওয়া অংশে একটি ছিদ্র পাওয়া গেছে; সেটি নিয়ে আমরা ভাবছি।’
কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ

অতিরিক্ত রক্তক্ষরণে রাজু মোল্লার মৃত্যু ঘটে থাকতে পারে বলে জানান ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া। তিনি শরীরের ঝলসে যাওয়া অংশে একটি ছিদ্র থেকে এই রক্তক্ষরণ হয়েছে। শরীরে এই ক্ষত কীভাবে হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।’
ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন বিএনপির অস্থায়ী কাযালয় ভাঙ্চুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঘটনাস্থল ও নিহত রাজুর বাড়িতে গিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ডসংলগ্ন ইউনিয়নের অস্থায়ী দলীয় কার্যালয়ে বসে ছিলেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। রাত আটটার দিকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে ওই কার্যালয়ে ভাঙচুর ও হামলা চালায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন। ওই সময় পালিয়ে যায় বিএনপির লোকজন। কার্যালয়ে ভাঙচুর করার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। রাত সোয়া ৯টার দিকে রাজু মোল্লা ওই এলাকায় ছিলেন। তাঁকে একা পেয়ে ককটেল হামলা করেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন। এতে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন।
তবে ওই এলাকার বাসিন্দা মীর জনি প্রথম আলোকে বলেন, সম্ভবত রাজুর মোটরসাইকেলে ককটেল লাগছে। এই কারণে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহতরাজু মোল্লার জানাযার আগে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে ভাঙ্গা মহিলা কলেজের সামনে বাসস্ট্যান্ড এলাকায়নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, ‘রাজু মঙ্গলবার রাত ৯টার দিকে সদরপুরে সংসদ সদস্যের বাসায় যাওয়ার জন্য রওনা হন। পথে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন দেশি অস্ত্র নিয়ে পিকেটিং করছিল। আমি হাসপাতালে বসে যতটুকু জানতে পেরেছি, কেউ বলছে গুলি করছে, কেউ কেউ বলেছে ককটেল মেরেছে।’
বাড়ির পাশে দাফন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেল সাড়ে চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা মহিলা কলেজের সামনে বাসস্ট্যান্ড এলাকায় নেওয়া হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিকেল সোয়া পাঁচটার দিকে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজুর মরদেহ নিয়ে বাড়ির দিকে রওনা হন স্বজনেরা।
পরে সন্ধ্যা ৬টার দিকে বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজু মোল্লার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়।
নিহত রাজু মোল্লার স্ত্রীর আহাজারি। পাশে তাঁর দুই ছেলেমেয়ে। বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার বাকপুরা গ্রামে ‘আমার দুইডা বাচ্চারে এতিম কইরা দিয়ে গেল’
আজ বেলা ১টার দিকে ভাঙ্গার বাকপুরা গ্রামে রাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা গলায় বিলাপ করছেন তাঁর মা হাজেরা বেগম ও বাবা আক্তার মোল্লা। স্বামীকে হারিয়ে কাঁদছেন স্ত্রী রিয়া আক্তার। পাশে মূক হয়ে বসে আছে ওই দম্পতির মেয়ে রাজিয়া আক্তার (১৪) ও ছেলে রোহান (১১)।
বিলাপ করতে করতে স্ত্রী রিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীরে যারা হত্যা করেছে, তুমি তাদের বিচার করো আল্লাহ। আমার দুইডা বাচ্চারে এতিম কইরা দিয়ে গেল। আমার আর আমার ছেলেমেয়েদের আপন বলতে কেউ রইল না দুনিয়ায়।’
ছেলে হত্যার বিচার দাবি করে মা হাজেরা বেগম বলেন, ‘আমার ছোয়ালরে যারা মারছে, তাদের আমি ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে, এমপির কাছে দাবি, তাদের ফাঁসি চাই।’
রাজুর বাবা আক্তার মোল্লা জানান, রাজুই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি আগে ঠিকানা পরিবহন নামে একটি পরিবহনে চাকরি করতেন। এই পরিবহনের বাসগুলো নারায়াণগঞ্জের সাইনবোর্ড থেকে চান্দুরা রুটে যাতায়াত করে। তিনি বলেন, ‘রাজু রাজনীতি করত। সবার উপকার করত। রাজনীতি করলেই কি একজনকে মেরে ফেলতে হবে?’–

Source - www.prothomalo.com ↗