বিশ্বের প্রভাবশালী তিন দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দেখা গেছে। চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে লালগালিচায় তিন নেতায় করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।