অবৈধ গাছ কাটা, শিকার এবং গবাদিপশুর খামার প্রসারের কারণে অস্তিত্ব সংকটে পড়ে ব্রাজিলের অ্যামাজন বন থেকে বেরিয়ে লোকালয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী ‘আভা’ (Awa)-র সদস্যরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ তাদের বিরল কিছু ছবি ও ঘটনার কথা প্রকাশ করেছে।