ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছে। গত ৯ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উত্থাপিত চারটি বিলই পাস হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য পাওয়া ১৭৪টি প্রশ্নের মধ্যে ১৭টির এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য পাওয়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টির উত্তর দেওয়া হয়েছে।