দেশে ইংলিশ মিডিয়াম ও আন্তর্জাতিক কারিকুলামে পরিচালিত অধিকাংশ স্কুলেরই সরকারি নিবন্ধন বা প্রয়োজনীয় অনুমোদন নেই। প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ অনিয়ম রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ ও জবাবদিহির আওতায় আনতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।