রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ এবং মোহাম্মদপুরে একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এসব সহিংসতায় এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।