শহরজুড়ে ডেঙ্গুর মৌসুম। তবে এ বছর এডিস মশাদের লক্ষ্য একটু ভিন্ন। মশা কলোনির হাইকমান্ড মিটিংয়ে প্রধান এডিস মশা ঘোষণা দিল, ‘এত গরিব আর মধ্যবিত্তের রক্ত চুষে কী লাভ? ওদের রক্তে এমনিতেই ঋণ আর টেনশনের বোঝা। এবার টার্গেট হবে যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা কামায়!’
অপারেশনের নাম ‘প্ল্যাটিলেট রিফর্মেশন’।
প্রথম টার্গেট পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা মতিন সাহেব। তিনতলার এসি রুমে বসে ফাইল আটকে বাড়তি টাকা আদায় করাই তাঁর প্রধান কাজ দালালদের কাছে। দালালেরা আবার সে টাকার জন্য সাধারণ মানুষদের চাপ দেয়, ফাইলে এই ডকুমেন্টে সমস্যা, ওই ডকুমেন্টে সমস্যা বলে।
সেদিন দুপুরে টেবিলের ওপর ফাইল রেখে মতিন সাহেব ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে মশাবাহিনীর প্রথম সদস্য তাঁর ঘাড়ে কামড় বসিয়ে ফিসফিস করে বলল, ‘পনেরো কর্মদিবসের পাসপোর্ট দুই মাস আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ নেন? এবার আমার হুলের ইনজেকশনটা ফ্রি নেন, স্যার!’
দুর্নীতির বিরুদ্ধে এডিস মশার যুদ্ধ

হাফিজ ভাই, আলুর দাম বাড়াতে বাড়াতে মানুষের প্লেট খালি করেছেন। এবার আপনার প্ল্যাটিলেট নিয়ে চিন্তা করার পালা!চার দিনের মধ্যে মতিন সাহেব ১০৪ ডিগ্রি জ্বরে কাবু হয়ে গেলেন।
তাকে দেখতে এলেন শহরের চাঁদাবাজ কালাম ওরফে ‘কাটা কালাম’। মতিন সাহেবের অবস্থা দেখে হো হো করে হেসে বলল, ‘এই সামান্য জ্বরে কাবু? হাসপাতালে ভর্তি? আমার গায়ে মশা কামড়ানোর সাহসই পায় না!’
কথাটা শেষ হওয়ার আগেই কালামের কবজিতে দ্বিতীয় মশার কামড়। মশাটি উড়ে গিয়ে গুনগুন করে বলল,
‘চাঁদার টাকা ক্যাশে রাখেন,
খরচ করেন হাসপাতালে!’
তিন দিন পরেই কালামের জ্বর শুরু। দুজন পাশাপাশি একই হাসপাতালের কেবিনে শুয়ে আছেন। দুজনের অবস্থাই বেশ কাহিল।
তাঁদের দেখতে এলেন বাজারের সবচেয়ে বড় সিন্ডিকেট ব্যবসায়ী হাফিজুর রহমান। চাল, ডাল, আলুর দাম বাড়িয়ে মানুষের রক্ত চুষে খাওয়াই তাঁর পেশা।এমনকি ফলের বাজারও তার দখলে।
হাসপাতালে দুই ঝুড়ি ফলমূল এনে দুজনকে দেখে তাচ্ছিল্যের সুরে বললেন, ‘তোমরা চোর-ডাকাত! আমি ব্যবসায়ী। আমার শরীর ফিট, বেশি করে ফলমূল খাই, বেশি করে ফলমূল খাবি বুঝছোস!’
ঠিক তখনই তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তৃতীয় মশার কামড়।
মশাটি একটি আধখাওয়া আপেলের ওপর বসে বলল, ‘হাফিজ ভাই, আলুর দাম বাড়াতে বাড়াতে মানুষের প্লেট খালি করেছেন। এবার আপনার প্ল্যাটিলেট নিয়ে চিন্তা করার পালা!’
চার দিন পর সকালে তিনজনেরই অবস্থা শোচনীয়। মতিন সাহেব ঘোষণা দিলেন, ‘আজ থেকে সব পাসপোর্ট ছেড়ে দিবেন!’
কালাম থানায় আত্মসমর্পণ করল। হাফিজ টিভিতে লাইভ এসে ঘোষণা দিলেন, ‘আলুর দাম কেজিতে ১০ টাকা কমিয়ে ২০ টাকা করলাম!’
জানালার কার্নিশে বসে প্রধান এডিস মশা মুচকি হাসল। এক সহযোগী জিজ্ঞেস করল, ‘স্যার, এবার এমপি-মন্ত্রীদের ধরব?’
প্রধান এডিস ডানা ঝাপটে বলল, ‘অবশ্যই! তবে আগে দেখে নিয়ো, ওদের রক্তে দুর্নীতি বেশি, নাকি আমাদের শরীরে ডেঙ্গু!’
হঠাৎ আরেক মশা বলল, ‘স্যার, ওদের কামড়ালে যদি আমাদেরই জ্বর আসে?’
প্রধান এডিস মশা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘তাহলে বুঝবে, দেশের দুর্নীতি এতটাই ভয়াবহ যে মশারাও আর সহ্য করতে পারছে না!’
সব মশা একসঙ্গে হেসে উঠল।
গিভ অ্যান্ড টেকআমার আছে পাসপোর্ট এলপিজি এক্সপ্রেস আপা যেভাবে দেশে ফিরতে পারেনসংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণকাকে কীভাবে খুশি করবেন?আজব দেশে মীনাবেকারত্ব দূরীকরণের উপায়

Source - www.prothomalo.com ↗