স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা

ভারতের উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে স্বজনদের বিদায় জানাতে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন ১২ জন। কিন্তু ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর নামতে পারেননি তারা। শেষ পর্যন্ত পরবর্তী স্টেশন ইটাওয়া জংশনে তাদের নামানো হয়। এ ঘটনায় প্রত্যেককে ৩ হাজার রুপি করে মোট ৩৬ হাজার রুপি জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার বারানসি-নয়াদিল্লিগামী ২২৪১৫ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসে এ ঘটনা... বিস্তারিত
Source - www.banglatribune.com ↗