গাজীপুর মহানগরের সড়কে ব্যাটারিচালিত আটোরিকশা বা ই-রিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। এ লক্ষ্যে পুরো নগরীকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি জোনের জন্য নির্ধারণ করা হবে পৃথক রং।