কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ টি পেট্রোল বোমা ও ৫ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
Source - www.risingbd.com ↗