Bangladesh · 2026-11-19 08:00:00

লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক

লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক
মিস ইউনিভার্সের ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে অভিনেত্রী সামিরা খান মাহি অংশ নিয়েছেন এ আয়োজনে। দেশে ক্রাউন সেরিমনি থেকে আন্তর্জাতিক আসর পর্যন্ত শেষ ১০ দিনে নানা রকম গোলাপি পোশাকে দেখা গেছে মাহিকে। এখানে রইল হালকা থেকে গাঢ় গোলাপি সাজে সামিরা খান মাহির ৮টি লুকের ১০টি ছবি
সামিরা খান মাহি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬–এর মুকুট পরেছেন ৮ নভেম্বর রাতে। সেই অনুষ্ঠানে মাহিকে ব্লাশ পিঙ্ক অফ শোল্ডার করসেট-স্টাইলের মারমেইড গাউনে দেখা যায়। পোশাকটিতে ছিল আইভরি রঙের আভা। কাপড়টি পাতলা হওয়ায় নিচের দিকে কয়েক স্তরের ফ্লুইড ফেব্রিক ব্যবহার করা হয়েছে৯ নভেম্বর বাংলাদেশ থেকে পুয়ের্তো রিকোর
উদ্দেশে যাত্রা করেন মাহি। সেদিন তাঁকে এয়ারপোর্ট লুকে দেখা যায় প্যাস্টেল পিঙ্ক শাড়িতে। পুরো শাড়িতে সাদা সুতার সূক্ষ্ম এমব্রয়ডারি। ফুল ও লতাপাতার মোটিফ। শাড়িটির নকশায় ছিল পুঁতি, সিকুইন ও পাইপিংয়ের কাজ, যাতে ঝলমল করছিল শাড়িটিএরপর মাহিকে দেখা যায় ১০ নভেম্বর পুয়ের্তো রিকো পৌঁছানোর পর। এদিনও গোলাপি রঙের পোশাক পরেছিলেন তিনি। অ্যারাইভাল লুকে তাঁর কাঁধ খোলা শকিং পিঙ্ক পোশাকটিও ছিল নজরকাড়া। বুকের ওপর ড্রেপড নকশা, উঁচু স্লিট ও মেঝে ছোঁয়া ফ্লোয়িং স্কার্টে গ্ল্যামারাস লুকপুয়ের্তো রিকোয় মাহিকে দ্বিতীয় দিনেও দেখা যায় গোলাপি রঙে। এদিন তাঁর পরনে ছিল ডিপ ফুশিয়া পিঙ্ক রঙের হল্টারনেক ওয়াইড লেগ জাম্পস্যুটসামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?গলার কাছে ক্রস ডিজাইন আর কোমর পর্যন্ত ফিটেড পোশাকটি নিচের অংশ ঢিলেঢালা। ভিভো বিচ ক্লাব পার্টিতে সেদিন সমুদ্রের ধারে আনন্দে সময় কাটাতে দেখা যায় মাহিসহ অন্য প্রতিযোগীদেরএবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী পালিত হবে। সেই উপলক্ষে বিশেষ ক্রাউন তৈরি হয়েছে এবারের বিজয়ীর জন্য। ১২ নভেম্বর সেই ক্রাউন উন্মোচন অনুষ্ঠান হয় জমকালো আয়োজনে। সেদিনও গোলাপি সাজে ছিলেন মাহিক্রাউন উন্মোচন অনুষ্ঠানে ব্লাশ পিঙ্ক ইভনিং গাউন পরেছিলেন মাহি। গাউনটির বুকের কাছে বাটারফ্লাই নকশা; নেকলাইনে ইলুশন। সূক্ষ্ম স্টোন ও বিডসের কাজ ছিল বলে পুরো পোশাকটিই ছিল ঝলমলেমিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ নামের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মাহি। সম্ভবত সেদিন তিনি এমন হট পিঙ্ক টেইলরড প্যান্টস্যুট। লম্বা হাতার স্ট্রাকচার্ড ব্লেজারে দেখা যায় চওড়া নচড ল্যাপেল, গভীর ভি-নেকলাইন১৪ নভেম্বর ক্যানসার রোগীদের নিয়ে একটি আয়োজনে অংশ নিয়েছিলেন মিস ইউনিভার্সের প্রতিযোগীরা। সেদিনও মাহি পরেছিলেন ব্লাশ পিঙ্ক ও রোজ পিঙ্কের সমন্বয়ে তৈরি এই হল্টার নেক প্লিটেড ম্যাক্সি গাউনমূল পিঙ্কের সঙ্গে বারগান্ডি ও ওয়াইন কালারের অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন। এ কারণে গাউনটিতে এসেছে পেইন্টিংয়ের আবহ। অন্য দেশের প্রতিযোগীরাও এদিন গোলাপি পোশাকে সেজেছিলেন। ক্যানসার আক্রান্ত রোগীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেই সবাই গোলাপি রংটি বেছে নিয়েছিলেন। গোলাপি রংটি স্তন ক্যানসারের বহুল ব্যবহৃত প্রতীক মিস ইউনিভার্সে দর্শকের ভোটের পাশাপাশি র‌্যাম্পেও চমক দেখালেন মাহি

Source - www.prothomalo.com ↗