Bangladesh · 2026-11-19 08:00:00

ইরানকে যেভাবে শক্তিশালী করছে রাশিয়া

ইরানকে যেভাবে শক্তিশালী করছে রাশিয়া
ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিশেষ করে রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি নিতে তেহরানকে সাহায্য করছে।
এতে ইরান শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও সেনা মোতায়েনের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা কিছুটা কমার আশা দেখা গেলেও নতুন হামলার আশঙ্কা রয়েছে।
কাতার ও পাকিস্তান সমঝোতার চেষ্টা চালাচ্ছে। আপাতত হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের আগাম হামলা শনাক্ত করা ও নিখুঁতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে। রাশিয়ার গোয়েন্দা সহায়তা এ সক্ষমতা বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইরান যুদ্ধ, নাকি দাজ্জালতত্ত্বে মোড়া ‘আমেরিকান ক্রুসেড’!ইরান যুদ্ধ নিয়ে ‘আসল কথাডা কেউ কইলেন না’আট মাস ধরে আমার প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরাহ’ রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
এতে ‘কসমস-২৬০০’ সিরিজের অন্তত ২০টি স্যাটেলাইটের সন্ধান পাওয়া গেছে। এগুলোর ১৮টির গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়েছে।
সামরিক স্থাপনার ছবি তোলা, মানচিত্র তৈরি, রাডার পর্যবেক্ষণ এবং সামরিক যোগাযোগসহ বেতারসংকেত সংগ্রহে এসব স্যাটেলাইট ব্যবহার করা যায়।
সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইরাক, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল এবং বাব আল-মানদেব ও হরমুজ প্রণালি রয়েছে এগুলোর নজরদারির আওতায়।
প্রায় ৯৫ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে স্যাটেলাইটগুলো প্রতিদিন তিন থেকে চারবার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর দিয়ে যায়।
পর্যবেক্ষণে দেখা গেছে, কয়েকটি স্যাটেলাইটের অবস্থান এমনভাবে বদলানো হয়েছে, যাতে সেগুলো নির্দিষ্ট সামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর দিয়ে যেতে পারে।
হামলার আগে ও পরে একই লক্ষ্যবস্তুর ওপর দিয়ে স্যাটেলাইটগুলোর যাতায়াতের ঘটনাও দেখা গেছে। সম্ভবত এতে হামলার ক্ষয়ক্ষতি যাচাই করা হয়েছে। ইরানের হামলার আগে ও পরেও এমন ঘটনা ঘটেছে।
ইরান যুদ্ধ যেভাবে পাকিস্তান, তুরস্ক ও মিসরকে আরও সংকটে ফেলে দিয়েছেইরান যুদ্ধ ‘শেষ হইয়াও হইল না শেষ’ইরান যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক-বেসামরিক লক্ষ্যবস্তুতে যে নির্ভুলভাবে হামলা চালাতে পেরেছে, তা বিবেচনায় আমার ধারণা, রাশিয়া তেহরানকে প্রয়োজনীয় ভূস্থানিক গোয়েন্দা তথ্য দিয়েছে।
এসব তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান, নৌবাহিনী ও সামরিক স্থাপনার অবস্থান পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব।
সামরিক যোগাযোগের সময় ও ধরন সম্পর্কেও তথ্য পাওয়া যায়। কিছু স্যাটেলাইট সামরিক যোগাযোগ আটকাতে পারে বলেও ধারণা করা হয়।
এতে ইরান নিজের সেনাদের সুরক্ষা, সামরিক যোগাযোগ সচল রাখা এবং আগেভাগে পাল্টা হামলার প্রস্তুতি নিতে পারে।
২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান দেশটির মূল ভূখণ্ড থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।
রুশ স্যাটেলাইটের সহায়তায় ভবিষ্যতে এ ধরনের হামলার আগাম লক্ষণ শনাক্তের চেষ্টা করতে পারে তেহরান।
সংঘাতের ঝুঁকি মহাকাশেও ছড়িয়ে পড়ছে। গত মাসে রাশিয়ার ‘কসমস’ সিরিজের একটি স্যাটেলাইট ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি চলে গিয়েছিল। এটি সম্ভাব্য হামলার মহড়া হতে পারে। ভবিষ্যতের যুদ্ধে সামরিক ও বেসামরিক স্যাটেলাইটও সংঘাতের লক্ষ্য হয়ে উঠতে পারে।ইরান সতর্ক করেছে, সংঘাত বাড়লে তেল শোধনাগার, রপ্তানি টার্মিনাল, পানি লবণমুক্ত করার কেন্দ্র ও বিদ্যুৎকেন্দ্র হামলার লক্ষ্য হতে পারে।
এতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানিবাজারেও প্রভাব পড়বে।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকিতে পড়বে।
রাশিয়াও এতে কৌশলগত সুবিধা পাচ্ছে।
সরাসরি যুদ্ধে না জড়িয়েও গোয়েন্দা তথ্যের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানের ওপর প্রভাব রাখতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সামরিক প্রস্তুতি, যোগাযোগ ও সেনা চলাচল গোপন রাখতে আরও সতর্ক হতে হবে।
সংঘাতের ঝুঁকি মহাকাশেও ছড়িয়ে পড়ছে। গত মাসে রাশিয়ার ‘কসমস’ সিরিজের একটি স্যাটেলাইট ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি চলে গিয়েছিল।
এটি সম্ভাব্য হামলার মহড়া হতে পারে। ভবিষ্যতের যুদ্ধে সামরিক ও বেসামরিক স্যাটেলাইটও সংঘাতের লক্ষ্য হয়ে উঠতে পারে।
নওয়াফ ওবায়েদ লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ ফেলো এবং ‘প্রজেক্ট অরোরাহ জিওসিগন্যাল মাসিন্ট সিস্টেম’-এর প্রতিষ্ঠাতা
আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

Source - www.prothomalo.com ↗