গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরে মোটরসাইকেল মহড়া করেছে জেলা ছাত্রদল। জেলা শহর থেকে শুরু হয়ে মোটরসাইকেল মহড়াটি নাজিরপুর উপজেলার টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়ন পর্যন্ত যায়। পরে কর্মসূচি শেষে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে পিরোজপুর শহরে ফিরে আসেন।