সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণের পরিমাণ হ্রাস, ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করাসহ সব ধরনের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের চলমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রিলেশনশিপ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার প্রধান কার্যালয়ের ১৫ জন নির্বাহীকে রিলেশনশিপ অফিসার হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের পরিচালকরা, সব ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post সেবার মান বাড়াতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া হলো অতিরিক্ত দায়িত্ব appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
সেবার মান বাড়াতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া হলো অতিরিক্ত দায়িত্ব

Source - bangladeshdiplomat.com ↗