Bangladesh · 2026-11-19 09:30:30

বলিউড নায়িকাদের সাদা হওয়ার প্রতিযোগিতার মাঝে আপন আলোয় ঝলমল করে উঠলেন এই 'ডাস্কি বিউটি'

বলিউড নায়িকাদের সাদা হওয়ার প্রতিযোগিতার মাঝে আপন আলোয় ঝলমল করে উঠলেন এই 'ডাস্কি বিউটি'
গায়ের রং নিয়ে বলিউডের অবস্থান মনে হয় আর বদলাবে না। আসলে পুরো উপমহাদেশেই একই অবস্থা। একসময় নিজের শ্যামবর্ণ স্কিনটোন নিয়ে গর্বিত কাজলের মতো তারকারা স্কিন হোয়াইটেনিং করে সাদা হওয়ার প্রতিযোগিতায় মত্ত। আর এরই মাঝে ইনক্লুসিভ বিউটির দুনিয়ায় আশা জাগালেন ব্রিজারটন তারকা সিমোন অ্যাশলি। তামিল বংশোদ্ভূত এই জনপ্রিয় অভিনেত্রীর সৌন্দর্য তাঁর স্কাল্পচারাল মুখশ্রী, ফিগার আর গায়ের অপরূপ সুন্দর রঙে, যা কোনওভাবেই টোন আপ করার চেষ্টা করেন না তিনি। গতকাল আর্থশট প্রাইজের তারকাখচিত অনুষ্ঠানে তাই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বা ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস ক্যাথরিনকে ছাপিয়ে স্পটলাইট কেড়ে নিয়েছেন তিনি। মনীশ মালহোত্রার পোশাক আর গ্ল্যাম মেকওভারে সিমোন যেন আপন আলোয় ঝলমল করে উঠেছেন।
শর্ষে হলুদ কাস্টম মেইড ফিউশন লেহেঙ্গার লুকে ঝলমল করছেন সিমোন আর্টিজান প্ল্যাটফর্ম স্বদেশের সঙ্গে কোল্যাব করে এই ট্রাডিশনাল কাঞ্জিভরম লেহেঙ্গাটি বিশেষভাবে সিমোনের জন্যই ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা টপের অংশে হলটারনেক ডিজাইন আর ডিপ সুইটহার্ট নেকলাইন। চওড়া গোল্ডেন বর্ডার দেওয়া উজ্জ্বল শর্ষে হলুদ ম্যাচিং স্টোল আছে সঙ্গে ব্যাকলেস লুকে নজর কাড়ছে অনেকটা বডি জুয়েলারির আমেজে এমবেলিশড পার্ল লহল্রের ব্যাক কাউল সামনের অংশে ফ্রিঞ্জ দেওয়া। মারমেইড কাটের স্কার্টে দক্ষিণ ভারতীয় ট্র্যাডিশনের রেককু মোটিফের জারদৌসি কাজ করা। ৭০০ ঘন্টা ধরে মাস্টার তাঁতশিল্পী রাজেশ শাহ এই পোশাকের ফেব্রিক বুনেছেন খাঁটি রেশমে। আর তাতে করা হয়েছে সোনার জরীর কাজনিজের তামিল হেরিটেজের প্রতি ট্রিবিউট দিয়েছেন সিমোন ট্র্যাডিশনাল কাঞ্জিভরমে। আর তাতে আছে আধুনিক ছাটকাট ও নিপূণ কারুশৈলীর ছাপ। সব মিলিয়ে এই লুকটি আসলেই মুগ্ধ করার মতো। গায়ের অপূর্ব সুন্দর রংকে একটুও টোন আপ না করে ব্রোঞ্জ শিমারি হাইলাইট ব্যবহার করে উষ্ণ গ্লো আনা হয়েছেচুলে মাঝে সিঁথি করে ছেড়ে রাখা স্লিক স্টাইলে।স্টেটমেন্ট দুল ছাড়া আর কোনও গয়নার বাহুল্য নেই এই লুকে ডিজাইনার মনীশ মালহোত্রা গর্বিত হতেই পারেন এমন এক অনসম্বলে সিমোনের রূপের সবটুকু ফুটিয়ে তুলতে পেরেছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗