Bangladesh · 2026-11-19 10:19:07

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় ১০ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায়
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Source - www.bd24live.com ↗