Bangladesh · 2026-11-19 11:18:22

ম্যাচপ্রতি ৩.১২ গোলে মেসির বিদায়ী বছরটা কেমন কাটল আর্জেন্টিনার

ম্যাচপ্রতি ৩.১২ গোলে মেসির বিদায়ী বছরটা কেমন কাটল আর্জেন্টিনার
আর্জেন্টাইন ফুটবলে কিছু অবিস্মরণীয় বছর আছে। যেমন ধরুন ১৯২১—প্রথম কোপা আমেরিকা জয়, ১৯৩০—প্রথম বিশ্বকাপ ফাইনাল। ১৯৭৮ ও ১৯৮৬—প্রথম ও দ্বিতীয় বিশ্বকাপ জয়। ২০২২—তৃতীয় বিশ্বকাপ জয়। ২০২৬—লিওনেল মেসির অবসর।
কিন্তু সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের আকাশি–সাদা জার্সিটা তুলে রাখার জন্যই শুধু চলতি বছরটা মনে রাখবে না আর্জেন্টাইন ফুটবল। টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠায়ও এ বছর আর্জেন্টাইনদের কাছে স্মরণীয়; স্মরণীয় লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোতেও।
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের বাইরে মাঠের পারফরম্যান্সেও সমর্থকদের তৃপ্ত করেছে স্কালোনির দল। যদিও ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারেও আকাশি–সাদা সমর্থকদের খানিকটা হতাশ হওয়ার কথা। কিন্তু দুটি হারের বাইরে আর্জেন্টিনা দল হতাশ করেনি সমর্থকদের।
এ বছর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ১৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ১৫ জয়, ২ হার, ড্র নেই। জয়ের হার ৮৮.২ শতাংশ।
এ বছর ৫৩ গোল পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচপ্রতি ৩.১২টি করে গোল করেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাইন। গোল হজম করেছে ১১টি—ম্যাচপ্রতি হার ০.৬৫।
এ বছর খেলা ৯টি প্রীতি ম্যাচের মধ্যে শুধু উরুগুয়ের কাছেই হেরেছে আর্জেন্টিনা। এই পথে ৩৪ গোলের বিপরীতে হজম করেছে ৩ গোল। ৭–০ গোলের জয় আছে দুটি—প্রতিপক্ষ ছিল বুরকিনা ফাসো ও কোস্টারিকা।
একটি প্রশ্ন, বলুন তো এ বছর সর্বোচ্চ গোলদাতা কে? কে আবার, সেই লিওনেল মেসিই! গত আগস্টে জাতীয় দলের জার্সি তুলে রাখার আগে এ বছর ১১ গোল করেছেন কিংবদন্তি। গোল বানানোতেও সবার ওপরে মেসি (৬)। মেসির পর সমান ৬টি করে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ ও নিকো পাজ। ৪ গোল বানিয়ে দ্বিতীয় লাওতারো মার্তিনেজ, ৩ গোল বানিয়ে তৃতীয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
‘এ কারণেই সে আজ এই জায়গায়’, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দাবিদার নিকো পাজের শক্তি কোথায়তবে একটি জায়গায় ম্যাক অ্যালিস্টারের ওপরে কেউ নেই। এ বছর আর্জেন্টিনার সব ম্যাচেই খেলেছেন লিভারপুলের এই মিডফিল্ডার। সমান ১৫টি করে ম্যাচ খেলেছেন এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজ।
চক্রের বাঁকবদলের বছর
লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ হন ২০১৮ সালে। সেবার বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের পর সহকারী কোচ থেকে প্রধান কোচ হন। দলকে পুনর্গঠন করতে সে বছর ১৬ জন খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক ঘটান স্কালোনি।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিআর্জেন্টিনার কোচ হিসেবে জাতীয় দলে এ পর্যন্ত ৭৫ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছেন স্কালোনি। এর মধ্যে ২০২৬ সালে বিশ্বকাপের পর আবারও দল পুনর্গঠন শুরু করেন। আনহেল দি মারিয়া দুই বছর আগেই অবসর নেওয়ায় ও মেসি গত আগস্টে সরে দাঁড়ানোর পর এই পুনর্গঠন তাঁকে করতেই হতো। সে জন্যই সম্ভবত এ বছর আবারও ১৬ জন খেলোয়াড় অভিষিক্ত হন আর্জেন্টিনা জাতীয় দলে। অর্থাৎ, ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৮ বছরের চক্র শেষে স্কালোনিকে আবার বাঁকবদল করে দল পুনর্গঠন করতে হচ্ছে। কারণ, তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন।
এই পরিবর্তনের হাত ধরে দলের আক্রমণভাগ ও খেলা তৈরিতে নতুন এক গতি এসেছে। গোল করা ও করানোর ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিকো পাজ। কোস্টারিকার বিপক্ষে চলতি বছরের শেষ ম্যাচে ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেন পাজ। একই ম্যাচে জোড়া গোলে বছর শেষ করা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছেন জাতীয় দলে।
১০ বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

Source - www.prothomalo.com ↗