Bangladesh · 2026-11-19 10:58:32

ওয়েডিং সিজনের শুরুতেই ব্রাইডাল লুকে মেতেছেন ৭ তারকা, কাকে বেশি 'বউ বউ' লাগছে

ওয়েডিং সিজনের শুরুতেই ব্রাইডাল লুকে মেতেছেন ৭ তারকা, কাকে বেশি 'বউ বউ' লাগছে
ওয়েডিং সিজন শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ আসতে না আসতেই। আর এই সময়ে নানা আমেজের ব্রাইডাল লুকে মেতেছেন ৭ তারকা। নানা রঙের বিয়ের পোশাকের মাঝে রেড ব্রাইড লুকেই বেশি দেখা যাচ্ছে তাঁদেরকে সাম্প্রতিক ফটোশুটগুলোতে। দেখুন তো কাকে বেশি 'বউ বউ' লাগছে।
অ্যান্টিক গোল্ডেন কারুকাজের লাল লেহেঙ্গা, ভারী চোকারসহ জড়োয়া গয়না, খোঁপায় লাল গোলাপীর সমারোহ আর রেড লিপসে মোহনীয় লাল বউয়ের সাজে সাফা কবিরলাল বেনারসী লেহেঙ্গা আর একেবারে মিনিমাল ডিজাইনের অনেকটা আশির দশকের আমেজের গয়না পরেছেন মেহজাবীন। রেড ব্রাইড লুকে নজর কাড়ছে লাল ম্যাট লিপস ও ছোট লাল টিপ। এবার ওয়েডিং সিজনের শুরুতেই জাহিদ খান ব্রাইডাল মেকওভারের সাড়া জাগানো শুটে নজর
কেড়েছিলেন পরীমনি সনাতনী বউয়ের সাজে। অ্যান্টিক জরীর কাজ করা লাল শাড়ি আর ক্ল্যাসিক ঝুমকা, টিকলি ও হারের সঙ্গে চোখে পড়ছে টায়রা, কপালের চন্দনচর্চাপ্রাণিত সাজ আর হাতের পদ্মফুল। অপ্রচলিত উজ্জ্বল রয়েল ব্লু জর্জেট লেহেঙ্গায় বউ সেজে তাক লাগিয়েছেন আনিকা কবির শখ। সঙ্গে আছে ট্র্যাডিশনাল টিকলি, কানবালা ও হার। মিনিমাল সাজে কিছুটা ড্রামাটিক আই মেকআপ, ন্যুড লিপস আর কালার্ড লেন্স চোখে পড়ছে আইভরি শাড়িতে মিরর ওয়ার্কের বর্ডার ও ব্লাউজের ব্রাইডাল লুকে শখের কুন্দনের ভারী জড়োয়া গয়না নজর কাড়ছে গায়ে হলুদের সাজে অপু বিশ্বাসের এই হলুদ ব্রাইড লুকটি খুবই রিফ্রেশিং। হাতের কালিরায় ফুলের ব্যবহার করা হয়েছে। কন্ট্রাস্ট গোলাপি ওড়নায় এসেছে মডার্ন লুক আবার ট্রেন্ডে আসছে ভারী জারদৌসি কাজ। মেরুন লেহেঙ্গায় অপু বিশ্বাসের এই ব্রাইডাল লুকে নজর কাড়ছে হাতের স্টেটমেন্ট রতনচূড়।ওয়াইনরঙা ভেলভেট লেহেঙ্গায় ভারী কারুকাজ। জড়োয়া গয়নার সঙ্গে মিনিমাল মেকওভারে সেজেছেন কেয়া পায়েল জারদৌসি কাজের লাল জর্জেট শাড়ি, ম্যাচিং ওড়না আর সীতাহার-চূড়-টিকলি-কানবালার ক্ল্যাসিক লাল বউ লুকে কেয়া পায়েলের মিনিমাল মেকওভার আর সেমি ম্যাট লাল লিপকালার দেখা যাচ্ছে শবনম বুবলীর হোয়াইট ব্রাইড লুকে নজর কাড়ছে সাদা গোলাপের বুকে, শিমারি আই মেকআপ। অনেকটা সাদা ওয়েডিং গাউনের অনুপ্রেরণা মিলছে এই লুকে বুবলীর এই বেগুনী ঝলমলে লেহেঙ্গার লুক আর সেই সঙ্গে ম্যাচিং ফ্যাশন জুয়েলারি ব্রাইডাল সাজে মডার্ন টুইস্ট দিচ্ছে। আভিজাত্যময় ফুলস্লিভ ব্রোকেড ব্লাউজের সঙ্গে কারুকাজ করা লালচে-কমলা ক্ল্যাসিক ড্রেপের ওয়েডিং শাড়ি দেখা যাচ্ছে এই ব্রাইডাল লুকে। সাফিয়া সাথীর ডিজাইনে নুসরাত ইমরোজ তিশা তাক লাগিয়েছেন। সঙ্গে আছে অ্যান্টিক ফিনিশের জড়োয়া গয়না আর মিনিমাল হেয়ারস্টাইল। ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗