Bangladesh · 2026-11-19 13:18:21

আল্লাহর দেখা: কোথায়, কখন ও কীভাবে পাওয়া যাবে

আল্লাহর দেখা: কোথায়, কখন ও কীভাবে পাওয়া যাবে
পবিত্র কোরআনে মহান আল্লাহ সৎকর্মশীল বান্দাদের সুসংবাদ দিয়ে বলেছেন, ‘যারা সৎকাজ করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান (বেহেশত) এবং তার চেয়েও বেশি কিছু।’ (সুরা ইউনুস, আয়াত: ২৬)
এই আয়াতে ‘তার চেয়েও বেশি কিছু’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা হাদিস শরিফে মহানবী (সা.) হৃদয়স্পর্শী ভাষায় ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বেহেশতে প্রবেশের পর মহান আল্লাহ বলবেন, ‘তোমরা কি চাও যে আমি তোমাদের আরও কিছু অতিরিক্ত দিই?’
বেহেশতবাসীরা বিস্ময় প্রকাশ করে বলবে, ‘আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের বেহেশতে প্রবেশ করাননি এবং দোজখ থেকে মুক্তি দেননি?’ অতঃপর মহান আল্লাহ নুরের পর্দা উন্মোচন করবেন। তখন বেহেশতবাসীদের কাছে মহান আল্লাহর দর্শনের চেয়ে প্রিয়, সুন্দর ও আকর্ষণীয় আর কিছুই মনে হবে না। (সহিহ মুসলিম, হাদিস: ১৮১)
কতটা স্পষ্ট দেখা যাবে তাঁকে

পরকালে মহান আল্লাহর দর্শন লাভ করা কোনো কাল্পনিক বিষয় নয়; বরং তা অতি স্পষ্ট বাস্তবতা।
সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেছেন, আমরা এক পূর্ণিমার রাতে নবীজির সঙ্গে বসেছিলাম। তিনি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ‘নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে ঠিক তেমনই স্পষ্ট দেখতে পাবে, যেমন স্পষ্ট এই পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ; তাঁর দর্শনে তোমরা কোনো বাধা, ঝগড়া বা ভিড়ের মুখোমুখি হবে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৪৩৪)
সহিহ বুখারি, হাদিস: ৭৪৩৪নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে ঠিক তেমনই স্পষ্ট দেখতে পাবে, যেমন স্পষ্ট এই পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ; তাঁর দর্শনে তোমরা কোনো বাধা, ঝগড়া বা ভিড়ের মুখোমুখি হবে না।বেহেশতে মহান আল্লাহর দর্শন পাওয়ার সময় কোনো মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে না। সবাই একই সঙ্গে পরম আনন্দে আল্লাহকে দেখতে পাবে। সেই মহিমান্বিত ক্ষণে বেহেশতবাসীদের চেহারায় বেহেশতের সব সুখের চেয়েও বড় এক অলৌকিক জ্যোতি ফুটে উঠবে।
কোরআনে সেই উজ্জ্বল মুখের বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘সেদিন কতক মুখমণ্ডল হবে উজ্জ্বল ও প্রফুল্ল, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।’ (সুরা কিয়ামাহ, আয়াত: ২২-২৩)
ইবনে কাসির উল্লেখ করেছেন, মহান আল্লাহর দর্শন লাভ করাই হলো বেহেশতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ নেয়ামত। কারণ, মহান আল্লাহ হলেন ‘জুল জালালি ওয়াল ইকরাম’ (মহিমান্বিত ও সম্মানদাতা), যাঁর দর্শনে বান্দার আত্মা চিরন্তন তৃপ্তি লাভ করে। (ইবনে কাসির, তাফসিরুল কোরআনিল আজিম, ৮/২৭৮, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৪)
মহান আল্লাহ কোথায় আছেনদুনিয়ায় কেন তাঁকে দেখা সম্ভব নয়

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, পার্থিব জীবনে মানুষ কেন মহান আল্লাহকে সরাসরি দেখতে পায় না? এর উত্তর হলো, এই পৃথিবীর নশ্বর শরীরে মানুষের যে সাধারণ চোখের দৃষ্টি দেওয়া হয়েছে, তা আল্লাহর অসীম তেজ ও নুর সহ্য করার মতো শক্তি রাখে না।
সৃষ্টিজগতের এই স্বাভাবিক সীমাবদ্ধতার কারণেই পার্থিব জীবনে কাউকে মহান আল্লাহর দর্শন দেওয়া হয়নি।
নবী মুসা (আ.) যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর অন্তরে আল্লাহকে দেখার তীব্র ব্যাকুলতা জেগে ওঠে। তিনি আরজ করেছিলেন, ‘হে আমার প্রতিপালক, আমাকে দেখা দিন, যেন আমি আপনাকে দেখতে পারি।’
জবাবে মহান আল্লাহ বলেছিলেন, ‘তুমি আমাকে কখনোই দেখতে পারবে না; তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি তার জায়গায় স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পাবে।’
অতঃপর যখন আল্লাহ পাহাড়ে নিজের নুরের সামান্য জ্যোতি প্রকাশ করলেন, তখন পাহাড়টি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং নবী মুসা (আ.) সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেলেন। (সুরা আরাফ, আয়াত: ১৪৩)
পৃথিবীতে মানুষের শারীরিক দৃষ্টিশক্তি সীমিত; কিন্তু পরকালে বেহেশতবাসীদের দেহে এমন এক বিশেষ শক্তি ও অলৌকিক যোগ্যতা দান করা হবে, যার ফলে তারা কোনো ভয় বা বিনাশ ছাড়াই মহান আল্লাহর মহিমান্বিত রূপ দর্শন করতে সক্ষম হবে।মানবদেহের বর্তমান ভৌত গঠন আল্লাহর সীমাহীন আলো সহ্য করতে অক্ষম।
ইমাম নববি (রহ.) লিখেছেন, পৃথিবীতে মানুষের শারীরিক দৃষ্টিশক্তি সীমিত; কিন্তু পরকালে বেহেশতবাসীদের দেহে এমন এক বিশেষ শক্তি ও অলৌকিক যোগ্যতা দান করা হবে, যার ফলে তারা কোনো ভয় বা বিনাশ ছাড়াই মহান আল্লাহর মহিমান্বিত রূপ দর্শন করতে সক্ষম হবে। (ইমাম নববি, আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম, ৩/১৭, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত, ১৯৯৫)
নুরের পর্দা ও মেরাজের রহস্য

মেরাজের রাতে মহানবী (সা.) যখন সৃষ্টির সব সীমা অতিক্রম করে ‘সিদরাতুল মুনতাহা’য় পৌঁছালেন, তখন ফেরেশতা জিবরাইলকেও থামতে হয়েছিল। সেখান থেকে আল্লাহর রাসুল আরও উচ্চতায় আরোহণ করেন।
পরবর্তীকালে সাহাবি আবু জর কৌতূহল নিয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ‘আল্লাহর রাসুল, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন?’ নবীজি উত্তর দিয়েছিলেন, ‘সেখানে শুধু নুরই নুর ছিল, আমি কীভাবে তাঁকে দেখব?’ (সহিহ মুসলিম, হাদিস: ১৭৮)
প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেনঅন্য এক হাদিসে তিনি এই নুরের পর্দার অন্তরালে লুকিয়ে থাকা পরম সত্য তুলে ধরেছেন। বলেছেন, ‘মহান আল্লাহর পর্দা হলো নুর (আলো)। তিনি যদি সেই পর্দা উন্মোচন করে দিতেন, তবে তাঁর চেহারার দীপ্ত তেজ দৃষ্টির সীমায় থাকা সমস্ত সৃষ্টিকে মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিত।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৭৯)
আল্লাহর এই নুরের পর্দা মূলত সৃষ্টির প্রতি তাঁর অসীম দয়ার প্রতীক। মানুষের দেখার ক্ষমতা যে পর্যন্ত সহ্য করতে পারে না, সেই সীমা রক্ষা করতেই মহান আল্লাহ আলো বা নুরের পর্দা দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন।
কীভাবে অর্জন করবেন সেই সৌভাগ্য

পরকালে মহান আল্লাহর দর্শন পাওয়ার আকুল আকাঙ্ক্ষাই হলো বিশ্বাসী মানুষের জীবনের আসল প্রেরণা। একজন সত্যসন্ধানী মুমিন দুনিয়ার ক্ষণস্থায়ী অর্থ-সম্পদ খরচ করে, জীবনের বিপদ-আপদে ধৈর্য ধারণ করে এবং সৎকাজ করে শুধু মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর পরকালীন দর্শন লাভের আশায়।
কোরআনে বলা হয়েছে, ‘তারা তো শুধু তাদের মহান প্রতিপালকের সুমহান সন্তুষ্টি ও চেহারা লাভের আশাতেই দান করে।’ (সুরা লাইল, আয়াত: ২০)
আমরা যেসব সাধনা, ইবাদত কিংবা ত্যাগ স্বীকার করি, তার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মহান আল্লাহর রাজকীয় সৌন্দর্য অবলোকন করা। মহান আল্লাহর চেহারার দিকে তাকানোর সেই বিশেষ মুহূর্তটিই হবে পুরো বিশ্ব ইতিহাসের সবচেয়ে সম্মানিত ও আনন্দময় মুহূর্ত।অন্য আয়াতে মুমিনদের ধৈর্যের বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘আর তারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি ও দর্শন লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে।’ (সুরা রাদ, আয়াত: ২২)
পার্থিব জীবনে আমরা যেসব সাধনা, ইবাদত কিংবা ত্যাগ স্বীকার করি, তার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মহান আল্লাহর রাজকীয় সৌন্দর্য অবলোকন করা। মহান আল্লাহর চেহারার দিকে তাকানোর সেই বিশেষ মুহূর্তটিই হবে পুরো বিশ্ব ইতিহাসের সবচেয়ে সম্মানিত ও আনন্দময় মুহূর্ত।
তাই আমাদের উচিত প্রাত্যহিক জীবনে শুধু জাগতিক চাওয়া-পাওয়ার পেছনে না ছুটে মহান আল্লাহর ভালোবাসাকে হৃদয়ে ধারণ করা। ইমান ও নেক আমলের মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করাই হলো সেই প্রতিশ্রুত আলোর মুখোমুখি হওয়ার একমাত্র পথ।
যে মানুষ আজ পৃথিবীতে চোখের পাপাচার থেকে বেঁচে থেকে এবং মহান আল্লাহর স্মরণে নিজের মনকে আলোকিত রাখবে, পরকালে সে-ই আল্লাহর নুরে নিজের মুখমণ্ডল উজ্জ্বল করার মহাসৌভাগ্য অর্জন করবে।
এহসান সিরাজ : আলেম ও লেখক

যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

Source - www.prothomalo.com ↗