সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা বিএনপি আজ জেলা শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে নেতৃত্ব দেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
মিছিলে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নি সন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মিছিলটি কেআইবি চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ
বরগুনায় বিএনপির সন্ত্রাস বিরোধী মিছিল

সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Source - www.bd24live.com ↗