Bangladesh · 2026-11-19 12:45:50

জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলা-আগুন

জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলা-আগুন
বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরের বটতলা এলাকায় তার বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে হামলা চালান। এ সময় বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।

বুধবার রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা।

Source - www.bd24live.com ↗