শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হয়েছে।
১৫তম সাক্ষী এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়। এর মধ্য দিয়ে আজ এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হলো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। আগামী রোববার এই মামলায় আসামিপক্ষের সাক্ষী উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ১ অক্টোবর। জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আজ তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
আসামিপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হলে মামলাটি যুক্তিতর্কের অপেক্ষায় থাকবে।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি আজ ভার্চ্যুয়ালি এই মামলার শুনানিতে অংশ নেন।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তিনি আজ ভার্চ্যুয়ালি এই মামলার শুনানিতে অংশ নেন।
Source - www.prothomalo.com ↗