আর কয় দিন পরই (১২ ডিসেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হওয়া বা পুরোনো চুক্তির নবায়নের কথা শোনা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থায় দুই দেশ রাজি হচ্ছে কি না, তা-ও অস্পষ্ট। মুহূর্তটা উদ্বেগের, তবে ভাটিতে মানুষ এখনো আশায় আছে।
প্রথম গঙ্গা চুক্তি হয় ১৯৭৭ সালে। ‘ফারাক্কা’ ইস্যুতে তার আগের দু-তিন বছরের উত্তপ্ত রাজনৈতিক অবস্থা বয়োজ্যেষ্ঠদের মনে আছে নিশ্চয়ই। গত শতাব্দীর শেষ দশকেও চুক্তিহীন কিছু বছর গেছে। সে সময়ও পানির রাজনীতি ছিল প্রবল, কিন্তু বাংলাদেশ অংশে গঙ্গার শাখানদীগুলো মরতে শুরু করে। এবারের চুক্তিহীন অবস্থা হতে পারে এসব ক্ষীণকায় নদীর জন্য কফিনে শেষ পেরেকের মতো।
এই লেখা যখন লিখছি, তখন নতুন চুক্তির জন্য আর হাতে যথেষ্ট সময় নেই। বিকল্প থাকছে পুরোনো চুক্তির মূল শর্তগুলো নিয়ে একটা সাময়িক সমঝোতা স্মারক বা চুক্তিটি দু-তিন বছরের জন্য নবায়ন করা, যার সুযোগ ১২ নম্বর অনুচ্ছেদে আছে। দুই সরকার কি সে রকম কোনো আলোচনায় আছে? সে রকম কিছু করবে?
গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরি
গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা চুক্তি করাটাই আমাদের জন্য ভালোগঙ্গা চুক্তির আলোচনায় দুই দেশের সম্পর্কও প্রভাব ফেলছেবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাওয়া না-যাওয়ার টানাপোড়েনে সে রকম আপৎকালীন সমঝোতা স্মারকের সম্ভাবনা হাতছাড়া হলে এদিকের প্রাণ-প্রকৃতির জন্য সেটা হবে আত্মঘাতী। যেকোনো খারাপ ধরনের চুক্তিও চুক্তিহীন অবস্থার চেয়ে ভালো; বিশেষ করে ভাটিতে।
বাংলাদেশ সরকার বলছে, তারা নতুন চুক্তি চায়। সেটায় নিশ্চয়ই ১৯৯৬ সালের চুক্তির চেয়ে বাড়তি কিছু থাকতে হবে। আবার একই সঙ্গে সেখানে ১৯৭৭ সালের চুক্তির চেয়েও বাড়তি কিছু থাকতে হবে। সে ক্ষেত্রে উভয় চুক্তির তুলনামূলক আলোচনা দরকার। প্রথম চুক্তিটি ছিল ৫ বছরের জন্য। দ্বিতীয়টি ৩০ বছরের জন্য। নিঃসন্দেহে দ্বিতীয়টি ছিল অগ্রগতি, তবে ভবিষ্যতে স্থায়ী চুক্তি হলে ভালো হয়। মাঝে মাঝে যার পর্যালোচনার সুযোগ থাকলেই হলো। আগের উভয় চুক্তি হয়েছিল শুকনো মৌসুমের ৫ মাসের (জানুয়ারি-মে) সমাধান হিসেবে। ভবিষ্যতের চুক্তি সারা বছরের জন্য হওয়া ভালো। তাতে বন্যার সময় করণীয়ও যুক্ত হবে। ভাটির জন্য সেটাও জরুরি।
ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানি যেভাবে প্রত্যাহার করে নেয় ভারতগঙ্গা নিয়ে ১৯৭৭ সালে ছিল ‘অ্যাগ্রিমেন্ট’, পরেরটা ছিল ‘ট্রিটি’। প্রথমটার স্বাক্ষরকারী ছিলেন মন্ত্রীরা। পরেরটা প্রধানমন্ত্রীরা। দেখা যাচ্ছে, সময় যত গড়িয়েছে, পানি নিয়ে দুই দেশের অঙ্গীকারের গভীরতা বেড়েছে। কিন্তু কোনো চুক্তিতে ‘সালিসকারী’ খোঁজার সুযোগ রাখা ছিল না। ভবিষ্যতে সেটা রাখলে ভালো হয়।
প্রতিবেশীদের সম্পর্কে উত্থান-পতন থাকে। কিন্তু পানির মতো জরুরি বিষয়ে অববাহিকার মানুষদের সেই ঝুঁকিতে ফেলা যায় না। সুতরাং পানির হিস্যা নিয়ে বিবাদ হলে যাতে তৃতীয় কাউকে সালিসকারী হিসেবে ডাকা যায়, সে সুযোগ থাকা উচিত। সম্ভাব্য চুক্তিতে নেপালকেও রাখতে পারলে ভালো হয়। গঙ্গার প্রবাহে তারাও শক্তিশালী অংশীদার। তিন দেশ মিলে চুক্তিবদ্ধ হওয়া গেলে ভাটির মানুষদের ভরসার পরিসর বাড়বে। ১৯৭৭ ও ১৯৯৬ উভয় সময়ে চুক্তি করা হয়েছে ‘ফারাক্কা পয়েন্টে’ পানির প্রাপ্যতাকে বিবেচনায় নিয়ে। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর।
ইতিহাসে এই প্রথম কলকাতা, পাটনা ও নয়াদিল্লিতে একই সঙ্গে বিজেপির রাজত্ব চলছে। যেকোনো নতুন পানিচুক্তির জন্য এটা একটা ভালো সময়। কারণ, দিল্লি-ঢাকা সমঝোতাই এখন যথেষ্ট। কিন্তু একই সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে সবচেয়ে তলানিতে, যা যেকোনো নতুন চুক্তির জন্য খারাপ সময়।ভবিষ্যতে গঙ্গার পুরো প্রবাহ স্বাভাবিক রাখা এবং সেই প্রবাহের হিসাব বিবেচনায় নিয়ে বাংলাদেশের একটা ন্যায্য হিস্যা আদায়কে অগ্রাধিকার দেওয়া উচিত। ঢাকার দিক থেকে এ রকম দাবি উঠলে ভারত হয়তো মনঃক্ষুণ্ন হবে। কারণ, উজানে তারা বিগত ৪০ বছরে অনেক অবকাঠামো তৈরি করে ফেলেছে, যা গঙ্গার প্রবাহ কমাচ্ছে। এ রকম অবস্থায় বাংলাদেশের জন্য একটা বিকল্প জাতিসংঘে যাওয়া। তার জন্য আগে জাতিসংঘের ১৯৯৭ সালের পানিপ্রবাহ কনভেনশনটিতে স্বাক্ষর করাও জরুরি। বাংলাদেশ নিজে এতে স্বাক্ষর না করায় ভারতকেও স্বাক্ষর করার জন্য চাপ দেওয়া যাচ্ছে না। দেশের স্বার্থের অনুকূলে হতে পারে—এমন একটি কনভেনশনে বাংলাদেশ কেন এখনো স্বাক্ষর করছে না, সেটিই এখন বড় এক ধাঁধা।
ঢাকা নতুন চুক্তিতে যেকোনো অবস্থায় ন্যূনতম পানি পাওয়ার নিশ্চয়তা হিসেবে ‘গ্যারান্টি ক্লজ’ও চায়। ১৯৭৭ সালের চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে সেটা ছিল। ১৯৯৬ সালের চুক্তির ১০ ও ১১ অনুচ্ছেদেও ভিন্নভাবে ছিল। সুতরাং ভবিষ্যতে সেটা থাকতে সমস্যা নেই। ভাটির স্বার্থে এটা জরুরিও।
গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশ কীভাবে প্রস্তুত হতে পারেভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে কেন নতুন করে ভাবতে হবেতবে গত ৩০ থেকে ৪০ বছরে ফারাক্কা পর্যন্ত পানি আসা অনেক কমে গেছে। গ্যারান্টি ক্লজের ধারণা চুক্তিপত্রে থাকলেও নদীবক্ষে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে পথ দেখাতে পারেন কেবল ‘অরাজনৈতিক’ বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, বিগত চুক্তির হিস্যা থেকে তাঁদের আরও ৫ হাজার কিউসেক পানি বেশি দরকার।
বাংলাদেশে এই মুহূর্তে পানিবণ্টনের ভবিষ্যৎ নিয়ে অনেক পূর্বানুমান চলছে। তার মধ্যে সবচেয়ে হতাশার অনুমান হলো, ভাটির জন্য অধিকতর সুবিধাজনক শর্তের একটা নতুন চুক্তি নিয়ে ভারতের দিক থেকে সামান্যই সাড়া পাবে। খানিকটা আশাবাদী উল্টো অনুমান হলো, এই ডিসেম্বর যদি নিদেনপক্ষে কোনো সমঝোতা স্মারক ছাড়া শেষ হয়, সেটা ভারতের জন্যও ক্ষতিকর হতে বাধ্য। এতে বাংলাদেশে নতুন করে ভারতবিরোধী মনোভাব চাঙা হবে, যা নয়াদিল্লিতে অনেকে চাইছেন বলে মনে হয় না। দ্বিতীয়ত, বিহার ও পশ্চিমবঙ্গের প্রতিবেশের অপূরণীয় অনেক ক্ষতি করে ফেলেছে ফারাক্কা। ভবিষ্যতেও পানি আটকানো এ দুই রাজ্যের জন্য বাড়তি ক্ষতি বয়ে আনবে।
একসময় প্রবহমান ছিল পদ্মা নদী। সেই জৌলুস এখন আর নেই নদীটির। রাজবাড়ী তারপরও বিহার ও পশ্চিমবঙ্গে নতুন চুক্তি এবং পুরোনো চুক্তির নবায়ন নিয়ে যে আপত্তি উঠছে, তা এক ধাঁধাই বটে। এর পেছনে সম্ভবত বিজেপির ‘রাজনৈতিক হিসাব-নিকাশ’ কাজ করছে, যা পাঠ করা বাংলাদেশের জন্যও বুদ্ধিদীপ্ত কর্তব্য। হয়তো এসব ‘আন্দোলন’ হচ্ছে ঢাকার সঙ্গে দর-কষাকষির অংশ হিসেবেই।
ইতিহাসে এই প্রথম কলকাতা, পাটনা ও নয়াদিল্লিতে একই সঙ্গে বিজেপির রাজত্ব চলছে। যেকোনো নতুন পানিচুক্তির জন্য এটা একটা ভালো সময়। কারণ, দিল্লি-ঢাকা সমঝোতাই এখন যথেষ্ট। কিন্তু একই সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে সবচেয়ে তলানিতে, যা যেকোনো নতুন চুক্তির জন্য খারাপ সময়।
এই দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে এ-ও সত্য, নয়াদিল্লির বিগত দেড় দশকের বাংলাদেশমুখী কূটনীতি ২০২৪ সালে এসে আমূল পুনর্মূল্যায়নের বাস্তবতায় পড়েছে। তারা এ সম্পর্ক পুনর্গঠন করতে চাইছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। হয়তো গঙ্গা চুক্তিকেও তারা ওই নতুন বাস্তবতায় নতুন কোনো ‘সমঝোতা-বন্দোবস্ত’-এর অংশ হিসেবে বিবেচনা করবে। সুতরাং মুহূর্তটা বাংলাদেশের জন্য সুযোগেও রূপান্তর করা যায়। ১৯৭৭ ও ১৯৯৬ সালের চুক্তি হয় নভেম্বর-ডিসেম্বরে ২০২৬ সালের একই অগ্রহায়ণে সম্ভাবনার দিকেই যাত্রা হতে পারে।
ফারাক্কা বাঁধ যেভাবে দুই পারের মানুষকেই কাঁদাচ্ছেফারাক্কা দিবস: ৩০ বছরের চুক্তি শেষে এবার কি ন্যায্য পানি পাবে বাংলাদেশ?তবে পানি ও পানির হিস্যা ঠিক করা সম্পূর্ণরূপে একটা কারিগরি বিষয় হলেও যেকোনো পানিচুক্তি আলোর মুখ দেখে কেবল রাজনীতিবিদদের সচেতন ছোঁয়ায়। বিজেপি সরকার যদি সম্ভাব্য নতুন চুক্তিকে আরও বহু বিষয় মিলিয়ে রাজনৈতিক প্যাকেজ আকারে দেখতে চায়, বাংলাদেশের জন্য সেটা বিব্রতকর। তবে সেই বাস্তবতার মুখোমুখি না দাঁড়িয়ে উপায় কী? প্রাণ-প্রকৃতির স্বার্থ রক্ষাকে অন্ধভাবে অগ্রাধিকার দেওয়া ছাড়া জনপ্রিয় রাজনীতিবিদদের অগ্রাধিকার আর কী হওয়া সম্ভব?
বাংলাদেশে বিরোধী দলগুলো এ মুহূর্তে নীরব থাকলেও কোনো বিকল্প সমঝোতা ছাড়া বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ামাত্র সরকারকে ব্যর্থতার দায়ে দোষারোপ করতে শুরু করবে। সুতরাং অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থাই কেবল ঢাকা ও দিল্লির জন্য সুরক্ষামূলক হতে পারে।
● আলতাফ পারভেজ গবেষক ও লেখক
* মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗