Bangladesh · 2026-11-19 16:03:01

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ থেকে ১৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আরেক বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। আগারগাঁও এলাকায়আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।
বৃষ্টিতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে চালক ও যাত্রীসহ উল্টে গেছে মোটরসাইকেল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বিমানবন্দর এলাকায়এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পাশাপাশি সাগর উত্তাল থাকতে পারে। তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Source - www.prothomalo.com ↗