Bangladesh · 2026-11-19 15:58:17

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৭ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৭ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৭টি শূন্য পদে নিয়োগের জন্য পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল ২০ নভেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের চারটি পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগে আবেদন শেষ তারিখ ছিল ৮ জুন ২০২৬।
প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে

Source - www.prothomalo.com ↗