মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিয়মিত কর্মসূচির পাশাপাশি এবার নতুন করে দুটি কর্মসূচি যুক্ত করেছে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ডিসেম্বরজুড়ে দলীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে বিএনপি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে দলটি।
এ ছাড়া ২৫ ডিসেম্বর দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী
ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।
Source - www.bd24live.com ↗