সুনামগঞ্জের তিনটি সীমান্ত এলাকা থেকে সাড়ে চার লাখ টাকা ভারতীয় ফুচকা, গরুসহ বলে বিভিন্ন ভারতীয় পন্যসহ একটি মোটরসাইকেল জব্দ বিজিবি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে উপজেলা সদর ও দোয়ারা বাজার উপজেলার বাশঁতলা, বাগানবাড়ি বিজিবি টহলদল অভিযান চালিয়ে জব্দ করে। জব্ধ করা এসব পন্যের মূল্য সাড়ে চার লাখ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, উপজেলা সদর উপজেলা নারায়নতলা সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় চোরাকারবারিরা ভারতীয় বিপুল পরিমাণ মদের বোতল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করে। একেই সময়ে দোয়ারা বাজার বাগানবাড়ি এলাকা টহলদল ফুসকাসহ মোটরসাইকেল ও বাঁশতলা সীমান্ত এলাকার দুটি ভারতীয় গরু টহলদল অভিযান চালিয়ে জব্দ করে। পৃথক তিনটি অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা পন্য গুলো জব্দ করতে পারলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেলে পালিয়ে যায়। সে কারনে কাউকে আটক করতে পারে নি বিজিবি।
সুনামগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে চার লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। তিনি জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Source - www.bd24live.com ↗