২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত জানিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে।