রমজান মাসের আগে বাংলাদেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়ও সরকারি পর্যায়ে খেজুর সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে।