আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে পাঁচ ধাপে হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে তালিকাও প্রকাশ করে দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ধাপের তালিকা তালিকা প্রকাশ করা হয়।
ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯ টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪ টি, চতুর্থ ধাপে ৮১৩টি
৫ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপির ভোট, তালিকা প্রকাশ

এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের ভোটের আয়োজন করবে সংস্থাটি।
Source - www.bd24live.com ↗