বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের চেষ্টায় শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ৪৫টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ১২২টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।