বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইদিন গৌরনদী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ এবং সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।