দেশের রপ্তানিমুখী হিমাহিত খাদ্য খাতের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
The post বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের ২ হাজার কোটি টাকার চুক্তি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের ২ হাজার কোটি টাকার চুক্তি

Source - bangladeshdiplomat.com ↗