আফ্রিকার দেশ চাদের পশুচারণজীবী ফুলানি জনগোষ্ঠীর প্রতিনিধি মোওসা হামানি খরা ও বৃষ্টিহীনতার সংকটকে তুলে ধরছেন লেখকের কাছে। ছবিটি তুলে দিয়েছেন মিশরের হাইতাম আব্দালাজিম ওসমান। আন্তালিয়া, তুরস্ক ১৪ নভেম্বর ২০২৬তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া বৈশ্বিক জলবায়ু সম্মেলন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু বিশ্বনেতৃত্ব এখনো পৃথিবী বাঁচানোর অঙ্গীকার বাস্তবায়নে তৎপর হতে পারেননি। জীবাশ্ম জ্বালানি, ১ দশমিক ৫ ডিগ্রি উষ্ণতা লক্ষ্য, অভিযোজন, ক্ষয়ক্ষতি, নিঃসরণ হ্রাস ও তহবিলের অঙ্গীকার থেকে সরে গিয়ে বরং ‘বিদ্যুতায়নের’ নামে জলবায়ুর আলাপকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই)’ বাণিজ্য ও ডিজিটাল উপনিবেশের দরজায় দাঁড় করানো হচ্ছে।
এমনকি বহু সংগঠন যারা আলোচনা-অধিবেশন-প্রতিবাদের পোস্টার-ব্যানার সৃজনশীলভাবে তৈরি করত, কপ৩১-এ গরিষ্ঠভাগই এআইয়ের কাছে নতজানু হয়েছে। ২০৩৫ সালের ভেতর বৈশ্বিক জলবায়ু তহবিল ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্জনের লক্ষ্যে উন্নত ধনী ও দূষণকারীরা রাষ্ট্রগুলো বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের অঙ্গীকার করলেও আন্তালিয়ায় এই প্রতিশ্রুতি এখনো কার্যকর হয়নি।
জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ‘গার্টনার ইনকরপোরেশনের’ ২০২৬ সালের সেপ্টেম্বরের পূর্বাভাস অনুযায়ী এআই খাতে বিশ্বব্যাপী ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে। পৃথিবীর টিকে থাকার জন্য কোনটি প্রথম দরকার? এআই নাকি জলবায়ু ন্যায়বিচার? কৃষিজমি, জলাভূমি, বন, পাহাড় সুরক্ষা জরুরি নাকি দশাসই সব ডেটা সেন্টার বানানো জরুরি?
বিশ্বনেতৃত্ব আর কতবার সাধারণ মৌলিক প্রশ্নগুলো ক্ষমতা ও মুনাফার জোরে এড়িয়ে যাবেন? জলবায়ু সম্মেলনে ১৩ নভেম্বর ব্রাজিল, জাতিসংঘ এবং ইউনেসকো এআই-নির্ভর জলবায়ু তথ্যের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণে অগ্রাধিকার ঘোষণা করে।
১৪ নভেম্বর সিঙ্গাপুর প্যাভিলিয়নে এআই এবং পরিবেশগত জবাবদিহি নিয়ে অধিবেশন হয়। ১৬ নভেম্বর জাতিসংঘের টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং কপ৩১-এর সভাপ্রধান স্বেচ্ছামূলক ‘আন্তালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’ চালু করেন। এআই ও ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং জলবায়ু সংকট সমাধানে প্রযুক্তির গুরুত্ব এতে যুক্ত হয়। উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থায়ন বৃদ্ধিও এই প্লেজের লক্ষ্য।
সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়নাসিরুদ্দিন হোজ্জা জলবায়ু সম্মেলনে গেলে হয়তো মনে করিয়ে দিতেন, ‘এটাই আপনার শেষ ঠিকানা’তবে এআই কোম্পানিদের জন্য কোনো বাধ্যতামূলক আন্তর্জাতিক পরিবেশগত বিধান বা জবাবদিহির ব্যবস্থা গৃহীত হয়নি। দুনিয়ার নিহত, আহত, চূর্ণ প্রাণপ্রজাতি, বাস্তুতন্ত্র, জীবনব্যবস্থার জলবায়ু-অভিজ্ঞতা, সংগ্রাম এবং আওয়াজকেই জলবায়ুমঞ্চে প্রমাণ, বিবরণ ও দাবি হিসেবে পাঠ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রিত অ্যালগরিদম পৃথিবীর জলবায়ুর গল্প বলতে পারে না। উপনিবেশিকতা, যুদ্ধ, সংঘাত, লুণ্ঠন, জাত্যভিমান, বর্ণবাদ ও করপোরেট খবরদারির নিষ্ঠুর সব অভিজ্ঞতাকে সামাল দিয়েই প্রতিটি দেশের মানুষ জলবায়ুমঞ্চে হাজির হয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় সিগরটা সানডে বাজার মূলত এক পুনব্যবহারের জিনিসের হাট। এইসব হাট কোনো একটি জিনিসকে সময়ের পরম্পরায় বহু জনের স্মৃতির স্বাক্ষী করে তুলে। এআই ও ডিজিটাল দুনিয়ায় স্মৃতি ও সম্পর্ক বদলে যায়। অঙ্গীকার ও দায় এড়াতে ‘প্রযুক্তিগত উন্নয়নের’ নামে জলবায়ুর জীবন্ত মঞ্চকে নয়া ডিজিটাল উপনিবেশে বন্দী করা যাবে না। জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশ তুরস্ক নয়, জলবায়ু সম্মেলনে এআইয়ের আলাপ প্রথম উঠেছিল ২০১৮ সালে পোল্যান্ডে কপ২৪-এ। জলবায়ু বিষয়ে জনসচেতনতা বাড়াতে জাতিসংঘ তখন এআই-নির্ভর ‘অ্যাক্ট নাও ডট বট’ চালু করে।
২০১৯ মাদ্রিদে চিলি প্যাভিলিয়নে জলবায়ু পরিবর্তন ও এআই এবং ফ্রান্স প্যাভিলিয়নে গ্রিন এআই এবং প্রযুক্তির কার্বন ব্যয় নিয়ে আলোচনা হয়। করোনা মহামারির কারণে ২০২০ সালে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত না হলেও এআই প্রযুক্তির বিস্তৃত বাণিজ্যের জন্য মহামারিকালকে ব্যবহার করা হয়েছে। ২০২১ গ্লাসগোতে এআইভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ, কার্বন নিঃসরণের হিসাব ও প্রযুক্তির পরিবেশগত দিকে নিয়ে আলাপ হয়।
সামোয়ার ফালা-লিলেই, বাংলাদেশের শীতলপাটি: অ-অর্থনেতিক ক্ষয়ক্ষতির হিস্যা কইজলবায়ু সংকট নিয়ে কী শেখায় ৯ হাজার বছরের পুরোনো গ্রাম২০২২ মিসরে প্রথম এআইয়ের পরিবেশগত প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা উত্থাপন করে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ‘ওইসিডি’। কপ২৭-এ সংস্থাটি ‘হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক অধিবেশন আয়োজন করে। ২০২৩ সালে দুবাইতে ইউএনএফসিসিসির উদ্যোগে ‘এআই ইনোভেশন গ্র্যান্ড চ্যালেঞ্জ’ চালু হয়।
২০২৪ বাকু জলবায়ু সম্মেলনে ‘ক্যাপাসিটিজ ফর ক্লাইমেট ইনোভেশন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ অধিবেশন আয়োজনের পাশাপাশি এআই উদ্ভাবন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ বেলেমে ১০-১১ নভেম্বর বিজ্ঞান, প্রযুক্তি এবং এআই ছিল জলবায়ু কর্মসূচির নির্দিষ্ট বিষয় এবং একই সঙ্গে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাইমেট ইনস্টিটিউট’ ঘোষণা করা হয়।
জীবাশ্ম জ্বালানির বিপুল ব্যবহার, খনন ও প্রাকৃতিক অঞ্চলগুলো দখল যখন পৃথিবীকে প্রশ্নহীনভাবে গলিয়ে দিচ্ছে, তখন এসব রোধ না করে এআইয়ের মতো প্রাণ ও পরিবেশদূষণকারী নতুন নিঃসরণব্যবস্থাকে জলবায়ুমঞ্চে নানা ছলনা ও চাতুরীতে বৈধতা দেওয়ার মানে কী? তাহলে কি জলবায়ু ন্যায্যতার গল্প বন্দী হতে চলেছে ক্ষমতা ও পুঁজির নয়া দখলদার এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল, অ্যালফাবেট, অ্যামাজন বা মেটার জিম্মায়? ধনী ও উন্নত দেশগুলোর ক্রমবর্ধমান ডেটা সেন্টারগুলো কি জলবায়ু সুরক্ষার দায় ও দায়িত্ব নেবে না?
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবীএআইয়ের পরিবেশগত দায়বদ্ধতা ও জলবায়ু ন্যায্যতা কৃত্রিম বুদ্ধিমত্তা বহু প্রযুক্তিগত ক্ষেত্র তৈরি করলেও এর পরিবেশগত ও সাংস্কৃতিক ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক তৈরি হয়েছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ‘এআই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট (২০২৪)’ প্রতিবেদনে এআইয়ের বিদ্যুৎ ও পানি ব্যবহার, খনিজ উত্তোলন, ই-বর্জ্য এবং প্রাণবৈচিত্র্য ক্ষয়ক্ষতির ঝুঁকি চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘আইইএর’ ২০২৬ সালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা ২০২৫ সালের ৪৮৫ টেরাওয়াট-ঘণ্টা থেকে ২০২৩ সালে প্রায় ৯৫০ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। বিদ্যুৎ উৎপাদনের এই ঊর্ধ্বশিখা, নেপচুন বা ইউরেনাস নয়, বিধ্বস্ত করবে পৃথিবী গ্রহের ভবিষ্যৎ।
জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন পাকিস্তানের হিন্দুকুশ অঞ্চলের কালাশা আদিবাসী নেতা লুক রহমত। তিনি জলবায়ু কার্যক্রমে আদিবাসীদের অধিকার নিশিচতকরণের দাবি জানান। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬প্রেস জার্নাল প্যাটার্নসে (২০২৫) প্রকাশিত এক লেখায় দেখা যায়, ২০২৩ সালে বিশ্বের ডেটা সেন্টারগুলো প্রায় ৫৬০ বিলিয়ন লিটার পানি ব্যবহার করেছে। মার্কিন লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির গবেষণা দেখিয়েছে, ২০২৩ সালে দেশটির ডেটা সেন্টারগুলো সরাসরি প্রায় ৬৭ বিলিয়ন লিটার পানি ব্যবহার করেছে। যেখানে জলবায়ু সংকটের কারণে বাংলাদেশের উপকূল, বরেন্দ্র বা নগরের দরিদ্র নারীরা কয়েক মাইল হেঁটে কয়েক ঘণ্টা অপেক্ষা করে এক কলস পানি সংগ্রহ করছেন।
জলবায়ু সংকটে কৃষি ও খাদ্যব্যবস্থার পথ কীজাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় (২০২৬) এআই অবকাঠামোয় পানি ও ভূমি ব্যবহার স্থানীয় প্রাকৃতিক সম্পদ সংকট বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন গবেষণা সংস্থা আংকটাডের এক গবেষণা (২০২৪) দেখায়, ডিজিটাল প্রযুক্তির জন্য খনিজ উত্তোলনের কারণে বন, জলাভূমি ও বাস্তুতন্ত্রের ক্ষয়ক্ষতি বাড়বে। আইপিপিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনও (২০২২) সতর্ক করেছে, যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া ডিজিটাল প্রযুক্তি জ্বালানি-চাহিদা ও নিঃসরণ বাড়াতে পারে।
ক্যামেরুনের বুলু আদিবাসীদের রাজা ব্রুনো ভন্দো লেখককে বুবিঞ্জা গাছের মালা দেখিয়ে প্রকৃতি সংরক্ষণের আদি জ্ঞানের তালিম দিচ্ছেন। আন্তালিয়া, তুরস্ক, ৯ নভেম্বর ২০২৬এআই শুধু প্রযুক্তিগত বিষয় নয়, পরিবেশগতগত দায়বদ্ধতা সংস্কৃতি, সৃজনশীলতা, জীবিকা এবং জলবায়ু ন্যায়বিচারেরও প্রশ্ন। ডিজিটাল উপনিবেশের বিরুদ্ধে জাগছে বিশ্ব শুধু প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়, এআই ক্রমেই সাংস্কৃতিক বাস্তুতন্ত্রও দখল করতে মরিয়া। নিজের মতো করে গান, কবিতা, নাচ, লেখালেখি, শিল্পকলা, সৃজনকর্ম—সবকিছু কি হারিয়ে যাবে এমন মর্মান্তিক আশঙ্কাও তৈরি হচ্ছে জলবায়ু-বিধ্বস্ত এই দুনিয়ায়।
বাংলাদেশ সরকারি প্রকল্পের মাধ্যমে ‘এআই দিয়ে গল্প লেখার’ প্রতিযোগিতা করছে। সায়েন্স অ্যাডভান্সসেস (২০২৪) জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা যায়, এআই ব্যক্তির সৃজনশীল দক্ষতা বাড়ালেও সম্মিলিত সৃষ্টির বৈচিত্র্য কমায়। ইউনেসকো (২০২৫) এক প্রতিবেদনে জানায়, এআই সাংস্কৃতিক সমরূপতা ও সৃজনশীল পেশায় অনিশ্চয়তা তৈরি করতে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (২০২৫) এক হিসাবে দেখা যায়, জেনারেটিভ এআইয়ের কারণে বিশ্বের প্রায় ২৫ শতাংশ চাকরি পরিবর্তিত হতে পারে।
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসাএকই সঙ্গে বিশ্বব্যাপী এআই ও ডেটা সেন্টারের পরিবেশগত দখলবাজির বিরুদ্ধে সংগঠিত হচ্ছে মানুষ। উরুগুয়েতে ২০২৩ সালের ভয়াবহ খরার ভেতর গুগলের প্রস্তাবিত ডেটা সেন্টারের দৈনিক ৭৬ লাখ লিটার পানি ব্যবহারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ হয়। চিলিতে পরিবেশ আন্দোলনের কারণে ২০২৪ সালে গুগল তার সেরিলোস প্রকল্পের পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়। ২০২৬ সালে ফিনল্যান্ডের মুহোসে গুগলের ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রায় আড়াই লাখ গাছ কাটা হয়। পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন না করে বনভূমি পরিষ্কারের ঘটনায় প্রতিবাদ ও বিতর্কের মুখে কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়।
আন্তালিয়ায় এক প্রতিবাদ কর্মসূচি শেষে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ বলেন, পৃথিবীর জীবনমরণ নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা অন্যায়। থুনবার্গের সঙ্গে লেখক। তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় প্রায় ১ হাজার ৩০০ একর কৃষিজমিতে ডেটা সেন্টার নির্মাণের প্রতিবাদে কৃষকেরা আন্দোলন সংগঠিত করেন। স্পেনের আরাগনে তীব্র সেচসংকটের ভেতর ডেটা সেন্টারে পানিচাহিদা নিয়ে বিতর্ক তৈরি হয়। ১৭ নভেম্বর ‘ওমেন অ্যাডভান্সিং ক্লাইমেট-ফ্রেন্ডলি গ্লোবাল এআই গভর্ন্যান্স’ অধিবেশনে সুইজারল্যান্ডের ইয়্যুট্টে রামোস, ইতালির এলিসাবেট্টা ভেনেজিয়া, যুক্তরাজ্যের ইমান চৌধুরী, বেলজিয়ামের পিনংপিং হুয়াং, স্পেনের নাইয়ারা ওর্টিজ ডি মেনডিবিল রমো এবং পোল্যান্ডের রিডিয়া জাকোওস্কা নারীদের বিচ্ছিন্ন না করে, জলবায়ু ও পরিবেশের সামগ্রিক ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে এআই ব্যবস্থাপনা গড়ে তোলার প্রস্তাব করেন।
তুরস্কের কোনিয়ায় ৯ হাজার বছরের প্রাচীন গ্রাম চাতালহুয়েকে পূর্বজনদের স্মৃতি খুঁজতে গিয়েছিলেন লেখক। ছবি তুলে দিয়েছেন এক পর্যটক১২ নভেম্বর আদিবাসী প্যাভিলিয়নে লোকায়ত জ্ঞান ও তথ্যের সার্বভোমত্ব নিয়ে অনুষ্ঠিত এক অধিবেশনে কেনিয়ার ওগিয়েক আদিবাসী আবিগায়েল কান্ডিয়ে, আর্জেন্টিনার কোল্লা আদিবাসী পাওলা মার্চেন্ডেজ এলভারেডো, পাপুয়া নিউগিনির পাওয়াইয়া আদিবাসী প্রতিনিধি ওয়েট্টি পল স্যু আদিবাসী লোকায়ত জ্ঞানের কাঠামোকে এআই ও ডিজিটাল উপনিবেশের বাইরে রাখার জোর দাবি জানান। এই গ্রহে প্রাণসত্তাসহ মানুষ এবং বাস্তুতন্ত্রের এক জটিল পরিভ্রমণ ও বিকাশের ইতিহাস আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নয়া ডিজিটাল উপনিবেশ ও বাণিজ্য বাহাদুরি যেন ঐতিহাসিক জীবনরেখার ওপর জবরদস্তি না চাপায় জলবায়ুমঞ্চকে এই ন্যায্যতা নিশ্চিত করতে হবে।
ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে

Source - www.prothomalo.com ↗