Bangladesh · 2026-11-19 19:29:46

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা
অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন, কোথাও আবার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।
পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও রয়েছে।
এ ছাড়া আজ গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। জেলাগুলো হলো—গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে। সামনের দিনগুলোতে থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আরও হামলার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহাসড়কগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তার প্রস্তুতি জোরদার থাকবে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান কামারুম মুনিরা। তিনি বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিরোধ করা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সচেতন থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখা হবে।

Source - www.prothomalo.com ↗