চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন মুহাম্মদ ইফতেখার (৩২) ও মুহাম্মদ ইরাদ (৩০)। তাঁরা একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংলাশ গ্রামের মুহাম্মদ হারুনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ইফতেখার বিবাহিত। সংসারে তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মুহাম্মদ ইফতেখার প্রবাসী। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। আজ সকালে তিনি ভাইকে নিয়ে বাজার করতে হাটহাজারী সদরে যাচ্ছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইফতেখার নিহত হন। পরে আহত অবস্থায় মুহাম্মদ ইরাদকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই

এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজনও আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাঁদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মুহাম্মদ ইফতেখারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, মুহাম্মদ ইফতেখার প্রবাসী ছিলেন। তবে তিনি কোন দেশে থাকতেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আর মুহাম্মদ ইরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) নুরুল আলম। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুহাম্মদ ইরাদের মৃত্যু হয়েছে।

Source - www.prothomalo.com ↗