Bangladesh · 2026-11-19 19:22:48

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ
দিনের শুরু থেকেই ছিল গুমোট আকাশ। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে ভারী বৃষ্টিও। বৃষ্টিতে সড়কে জমেছে কাদাপানি। ভোগান্তিতে পড়েছেন মানুষ। কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে, আবার কেউ তোয়ালে দিয়ে মাথা ঢেকে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন। বৃষ্টি উপেক্ষা করেই প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হচ্ছে অনেককে। আজ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার এসব ছবি তোলা হয়েছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মেঘলা চারপাশ। আজমপুর, উত্তরা, ঢাকাশিশুকে তোয়ালে দিয়ে ঢেকে ছাতা মাথায় হাঁটছেন এক অভিভাবক। আগারগাঁও, ঢাকাছাতা
মাথায় সড়কে চলছেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। আগারগাঁও, ঢাকাগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শিশুর মাথায় হাত দিয়ে হাঁটছেন এক অভিভাবক। আগারগাঁও, ঢাকাবৃষ্টিতে ভিজেই স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ওয়াসা এলাকা, চট্টগ্রামবৃষ্টি উপেক্ষা করে জরুরি কাজে বের হয়েছে মানুষ। ওয়াসা এলাকা, চট্টগ্রামমেঘে ঢেকে গেছে পাহাড়। লেমুছড়ি বড়াদম এলাকা, রাঙামাটিবৃষ্টি থেকে নিজেকে রক্ষায় পলিথিনে শরীর ঢেকে গন্তব্যে যাচ্ছেন এক ভ্যান আরোহী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকাশিশুদের মাথা পলিথিনে ঢেকে মোটরসাইকেলে তাদের নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আগারগাঁও, ঢাকাবৃষ্টি থেকে জুতা রক্ষা করতে পলিথিন দিয়ে ঢেকে নিয়েছেন তিনি। গুলশান, ঢাকাবৃষ্টির মধ্যে ছাতা মাথায় ও ভিজে রাস্তায় চলাচল করছেন পথচারীরা। গুলশান, ঢাকাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকাছাতা মাথায় বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করে গন্তব্যে যাচ্ছেন পথচারীরা। গুলশান, ঢাকা

Source - www.prothomalo.com ↗